38.5 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

জেলা পরিষদের অফিসে অগ্নিকান্ডের নেপথ্যে অভিষেক-পুষ্পা? বিস্ফোরক অভিযোগ!

কলকাতা: বুধের সকালে দাউদাউ করে জ্বলতে থাকে আলিপুরের দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিস (Zilla Parishad office fire)। যে ভবনের ৪ তলায় সদ্য গ্রেফতার হওয়া ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের অফিস! ১০ তলায় রয়েছে গোডাউন এবং মনরেগার অফিস! প্রাথমিক ভাবে বলা হয় এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এই অগ্নিকান্ডের পেছনে অন্য গন্ধ পাচ্ছে রাজ্যের শাসকদল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মতে, আগুন লাগানো হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত প্রয়োজন বলেন তিনি।

পাশাপাশি বিজেপির আর এক দাপুটে নেতা রাকেশ সিং-এর স্পষ্ট অভিযোগ, এই আগুন (Zilla Parishad office fire) লাগার পেছন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জাহাঙ্গির খানের হাত রয়েছে। তিনি বলেন, এই অগ্নিকান্ডের ঘটনায় অভিষেক ও জাহাঙ্গির জড়িত! ওরাই নিজেদের পাপ মুছে ফেলতে লোক লাগিয়ে এই অগ্নিকান্ড (Zilla Parishad office fire) ঘটিয়েছে।

উল্লেখ্য, বুধবার সকাল ৭ টা নাগাদ আলিপুরের দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসের ৪ তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। কিন্তু মুহূর্তেই ভবনটির ওপরের তলাগুলিতে আগুন ছড়িয়ে যায়। অতিরিক্ত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এই ভয়াবহ অগ্নিকান্ডে (Zilla Parishad office fire) বিপুল পরিমাণ সরকারি নথি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সর্বোপরি ‘পুষ্পা’-র গ্রেফতারির পরপরই এই অগ্নিকাণ্ড, তাই এর পেছনে অন্য কোনও রহস্য আছে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন