26 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

মর্মান্তিক দুর্ঘটনা: খাদে উল্টে গেল সেনাবাহিনীর ট্রাক! প্রাণ হারালেন ১০ জওয়ান, আহত একাধিক

শ্রীনগর: জম্মু কাশ্মীরের (Jammu & Kashmir) ডোডায় ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার ট্রাক। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর ট্রাকটি (Indian Army Truck) গভীর খাদে পড়ে যায়। ঘটনায় ১০ জওয়ানের মৃত্যুর আশঙ্কা কড়া হচ্ছে। আহত প্রায় ১০ জন জওয়ান।

ঘটনায় সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর “১০ জন বীর জওয়ানের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। মৃত জওয়ানদের পরিবারের প্রতি আমার সমবেদনা। তাঁদের বীরত্ব এবং দেশের প্রতি সেবা আমরা সবসময় মনে রাখব।” ওই পোস্টেই লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন আহত ১০ জওয়ানকে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীর সাহায্য করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

X Link: https://x.com/OfficeOfLGJandK/status/2014268361967075757

দুর্ঘটনার সম্ভাব্য কারণ

দুর্ঘটনা নিয়ে সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের (Jammu & Kashmir) ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়ক ধরে যাচ্ছিল সেনাবাহিনীর ট্রাকটি (Indian Army Truck)। তাতে প্রায় ২০ জন জওয়ান ছিলেন বলে সূত্রের খবর। পাহাড়ি দুর্যোগপ্রবণ রাস্তায় উচ্চতায় উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটিতে (Indian Army Truck) করে ডোডার উঁচু পোস্টের দিকে যাচ্ছিলেন জওয়ানরা। খানি টপের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেটি। ঘটনার খবর পেতেই তৎক্ষণাৎ সেনাদের উদ্ধারকাজে নামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।

খাদ থেকে ১০ জন আহত জওয়ানকে উদ্ধার করা হয়। তবে বাকি ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। আহত সৈনিকদের মধ্যে তিনজনকে হেলিকপ্টারে উধমপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন