26 C
Kolkata
Sunday, May 31, 2026
spot_img

জুনে ১১ দিন বন্ধ ব্যাঙ্ক, আগে থেকেই দেখে নিন ছুটির তালিকা

Aaj lndia Desk,নয়াদিল্লি: জুন (June) মাস শুরু হতে আর মাত্র দুদিন বাকি। আগামী মাসে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখনই জেনে নেওয়া জরুরি ব্যাঙ্কের ছুটির তালিকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর প্রকাশিত হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, জুন মাসে বিভিন্ন রাজ্যে মিলিয়ে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে গ্রাহকদের আগাম পরিকল্পনা করে ব্যাঙ্কের কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জুন মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা

৭ জুন – রবিবার (সাপ্তাহিক ছুটি)

১৩ জুন – দ্বিতীয় শনিবার (দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ)

১৪ জুন – রবিবার (সাপ্তাহিক ছুটি)

১৫ জুন – ওয়াইএমএ ডে (YMA Day) ও রাজা সংক্রান্তি উপলক্ষে আইজল ও ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ

২১ জুন – রবিবার (সাপ্তাহিক ছুটি)

২৫ জুন – মহরম উপলক্ষে বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ

২৬ জুন – মহরম উপলক্ষে কলকাতা, নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, লখনউ, পটনা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ

২৭ জুন – চতুর্থ শনিবার (দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ)

২৮ জুন – রবিবার (সাপ্তাহিক ছুটি)

২৯ জুন – সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে শিমলায় ব্যাঙ্ক বন্ধ

৩০ জুন – রেমনা নি উপলক্ষে আইজলে ব্যাঙ্ক ছুটি

তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। ছুটির দিনেও UPI, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ATM পরিষেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে টাকা পাঠানো, বিল পরিশোধ, ব্যালান্স চেক বা নগদ টাকা তোলার মতো কাজ অনায়াসেই করা যাবে। তবে চেক জমা, ডিডি তৈরি বা ঋণ সংক্রান্ত কাজের জন্য ব্যাঙ্ক খোলা থাকার দিনেই শাখায় যেতে হবে।

তাই জুন মাসে ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে ছুটির তালিকা দেখে আগেভাগেই পরিকল্পনা করে নিন, যাতে অযথা হয়রানির মুখে না পড়তে হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন