24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

ছিঁড়বে না, আবার ভিজবেও না? প্লাস্টিক নোট আনতে বড় ভাবনা RBI-এর

Aaj India Desk,নয়াদিল্লি: বাসে কন্ডাক্টর থেকে শুরু করে দোকানদার এখন ছেঁড়া বা ভেজা নোট দেখলেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে ১০ ও ২০ টাকার নোটের অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)।

সূত্রের খবর, কাগজের নোটের বদলে আরও টেকসই পলিমার বা প্লাস্টিক নোট চালু করার পরিকল্পনা ফের শুরু করেছে RBI। ইতিমধ্যেই বোর্ড মিটিংয়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে কিছু শহরে পলিমার নোট চালু করা হতে পারে।

কাগজের নোট খুব দ্রুত ছিঁড়ে যায়, ভিজে নষ্ট হয় এবং বারবার ছাপাতে বিপুল খরচও হয়। RBI-র হিসেব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে নোট ছাপাতে খরচ হয়েছে প্রায় ৬৩৭২ কোটি টাকার বেশি, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি। সেই কারণেই দীর্ঘমেয়াদে খরচ কমাতে ও নোটের আয়ু বাড়াতে পলিমার নোটের উপর জোর দেওয়া হচ্ছে।

এই বিশেষ ধরনের নোট তৈরি হয় শক্তিশালী প্লাস্টিক ফিল্ম দিয়ে। ফলে জল লাগলেও নষ্ট হয় না, সহজে ছিঁড়েও যায় না। সাধারণ কাগজের নোটের তুলনায় প্রায় চার গুণ বেশি টেকসই বলে দাবি বিশেষজ্ঞদের। বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই এই ধরনের নোট ব্যবহার করছে। অস্ট্রেলিয়া প্রথম এই ব্যবস্থা চালু করেছিল। পরে কানাডা, ব্রিটেন, নিউজিল্যান্ড-সহ একাধিক দেশ সেই পথেই হেঁটেছে।

তবে এই প্রথম নয়। এর আগেও RBI পলিমার নোট চালুর ভাবনা ভেবেছিল। ১০ টাকার পলিমার নোট পরীক্ষামূলকভাবে বাজারে আনার পরিকল্পনাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবার নতুন করে সেই পরিকল্পনাই ফের আলোচনায় উঠে এসেছে।সব ঠিকঠাক থাকলে আগামী দিনে ভারতের বাজারে দেখা যাবে এই নোট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন