33 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

বাংলায় বুলডোজ়ার নীতির মাঝেই সীমান্তে কড়া নির্দেশ অমিত শাহের, কী বললেন তিনি?

Aaj India Desk, জয়পুর: বাংলায় বেআইনি নির্মাণ (Ilegal Congratulation)-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। সেই পথেই এবার আরও কঠোর বার্তা দিল কেন্দ্রীয় সরকারও।

দেশের সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। এরই মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলি পরিদর্শনে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মোট চারটি রাজ্যের সীমান্ত এলাকা ঘুরে দেখবেন। আগামী ১৫ জুন তাঁর পশ্চিমবঙ্গ সফরের কথাও জানা গিয়েছে। তার আগে তিনি রাজস্থানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং সীমান্তবর্তী পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা।

বৈঠকের পর অমিত শাহ বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সেগুলি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। তাঁর কথায়, বেআইনি নির্মাণের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলতে হবে।

এছাড়াও সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে প্রতিটি সীমান্ত জেলার জন্য ৩৬০ ডিগ্রি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশ, মাদক পাচার, বেআইনি দখল এবং অন্যান্য সীমান্ত সংক্রান্ত অপরাধ রুখতে বিএসএফ, এনসিবি ও রাজ্য প্রশাসনকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুধু তাই নয়, জেলা প্রশাসনের দায়িত্বও বাড়ানো হয়েছে। ব্যাঙ্ক লেনদেনে নিয়ম মানা হচ্ছে কি না, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক উৎস, শেল কোম্পানি ও মিউল অ্যাকাউন্টের উপর নজরদারি, ভুয়ো আধার কার্ড চিহ্নিত করা এবং পাচার রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন