26 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

এই তবে শেষ! আর মাঠে ফিরবেন না ধোনি?

Aaj India desk, চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভক্তরা আই পি এলের জন্যই অপেক্ষা করে থাকেন। কারণ তাঁদের প্রিয় থালাকে এই একটা জায়গাতেই দেখতে পান তাঁরা। চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে মাঠে নামলেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। কিন্তু এবছর ছন্দ পতন হয়েছে। প্রথমে চোট ও পরে ব্যাটিং অর্ডারকে ঠিক রাখবেন বলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেননি মহেন্দ্র সিংহ ধোনি। হাজার হাজার অনুরাগীর মন ভেঙেছিল। এবার তাঁকে নিয়ে নতুন জল্পনা তৈরি হল চেন্নাই সুপার কিংসের এক কর্তার কথায়।

কি জানা গেল? 

চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) নিয়ে বলেছেন, “আমরা ওকে সিএসকে-তে চিরকালের জন্য যে কোনও পদে রাখতে চাই – ও খেলোয়াড়, কোচ বা মেন্টর হিসাবে – যে কোনও ভূমিকাতেই থাকুক না কেন। তবে এটা নির্ভর করবে ও কী সিদ্ধান্ত নেন তার উপর। প্রতিটি সিদ্ধান্ত ওর উপর নির্ভরশীল।” বিশ্বনাথনের এই কথাতেই ছড়িয়েছে জল্পনা। তবে কি আর আই পি এলের মাঠে দেখা যাবে না ধোনিকে? প্রশাসনিক কোনো পদে আসতে চলেছেন তিনি?

উল্লেখ্য ১৮ই মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ের শেষ হোম ম্যাচটিতে ধোনি খেলেননি। দলের সাথে মাঠে এসেছিলেন। খেলা শেষ হতে মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের অভিবাদনও জানান তিনি। ফলে জল্পনা দৃঢ় হয়েছে।

ভবিষ্যতে ধোনিকে কীভাবে দেখা যাবে? 

মনে করা হচ্ছে ২০২৭ সালের আইপিএল মরশুমে ধোনিকে (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের কোচ অথবা মেন্টর হিসেবে দেখা যেতে পারে। তবে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট ধোনির সাথে এখনো এই নিয়ে সরাসরি আলোচনা করেনি। তারা জানিয়েছে ধোনি নিজে যেমন সিদ্ধান্ত জানাবেন, দল সেই অনুযায়ী ২০২৭ সালের মেগা নিলামের পরিকল্পনা সাজাবে। তবে অনুরাগীরা এখনই তাঁকে কোচ হিসেবে দেখতে চায় না। তাদের দাবি ধোনি এখনও আই পি এলে খেলুন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন