31 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

আর ৬০ দিন নয়! থাইল্যান্ডে ভারতীয় পর্যটকদের জন্য নতুন নিয়ম

Aaj lndia Desk,নয়াদিল্লি:বিদেশ ভ্রমণে ভারতীয়দের অন্যতম পছন্দের জায়গা থাইল্যান্ড। এতদিন ৬০ দিনের ভিসা-ফ্রি সুবিধায় সহজেই সেখানে যাওয়া যেত। তবে এবার সেই নিয়মে বড় বদল আনল থাই সরকার।

১৯ মে ২০২৬-এ নতুন ভিসা নীতিতে অনুমোদন দিয়েছে থাইল্যান্ডের মন্ত্রিসভা। ফলে বাতিল হল ৬০ দিনের ভিসা-ফ্রি স্কিম। এবার থেকে ভারতীয় পর্যটকদের আগের মতো বিনা ভিসায় দীর্ঘদিন থাইল্যান্ডে থাকার সুযোগ মিলবে না।

থাইল্যান্ড এবার ভিসা নীতিতে আনছে বড় পরিবর্তন। ‘এক দেশ, এক ভিসা’ নীতিতে এবার প্রতিটি দেশের জন্য আলাদা ও নির্দিষ্ট প্রবেশ নিয়ম ঠিক করা হচ্ছে।নতুন নিয়মে ৯৩ দেশের ৬০ দিনের ভিসা-ফ্রি সুবিধা বাতিল হয়েছে। ৩০ দিনের ভিসা-মুক্ত তালিকাও কমানো হয়েছে। পাশাপাশি কিছু দেশের জন্য চালু হয়েছে ১৫ দিনের নতুন ক্যাটাগরি। সবচেয়ে বড় বদল, Visa on Arrival সুবিধাও এবার সীমিত করে মাত্র ৪টি দেশে রাখা হয়েছে।

৩০ দিনের ভিসা-ফ্রি তালিকায় জায়গা পেয়েছে আমেরিকা, ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স-সহ ৫৪টি দেশ।অন্যদিকে সেশেলস, মালদ্বীপ ও মরিশাসের নাগরিকরা পাবেন ১৫ দিনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা। সবচেয়ে কড়া পরিবর্তন এসেছে Visa on Arrival তালিকায়। এখন এই সুবিধা সীমাবদ্ধ মাত্র চারটি দেশের জন্য ভারত, আজারবাইজান, বেলারুশ ও সার্বিয়া। তবে দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো কিছু দেশের জন্য ৯০ দিনের বিশেষ ভিসা-মুক্ত সুবিধা আগের মতোই বহাল থাকছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন