31 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

“পাশে ছিলাম, আছি, থাকব”-আন্তর্জাতিক হকার দিবসে বিজেপিকে তোপ মমতার

Aaj India Desk, কলকাতা: বাংলার বিভিন্ন রেল স্টেশন চত্বর ও শহরের নানা জায়গায় এখন চলছে হকার উচ্ছেদ (Hawker Eviction) অভিযান। কয়েকদিন আগেই হাওড়া স্টেশন (Howrah Station)-এর বাইরে বুলডোজার (Bulldozer) চালিয়ে বহু হকারের দোকান ভেঙে ফেলা হয়েছে। একইভাবে শিয়ালদহ স্টেশন (Sealdah Station)-এর ভিতর থেকেও হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আন্তর্জাতিক হকার দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি হকারদের পাশে থাকার বার্তা দেন। মমতা লেখেন, বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, রাস্তায় বসিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি দেখে তিনি ক্ষুব্ধ ও ব্যথিত বলেও জানান। পাশাপাশি তিনি বলেন, সাধারণ মানুষের পাশে যেমন আগে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

হকারদের ভূমিকার কথা উল্লেখ করে মমতা আরও বলেন, রাস্তার হকাররা আসলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কম দামে প্রয়োজনীয় জিনিস মানুষের হাতে পৌঁছে দেন তাঁরাই। ছোট স্তরের অর্থনীতিকে সচল রাখতেও তাঁদের বড় ভূমিকা রয়েছে। তবে শহরের পরিকল্পনা ও হকার ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদের প্রতিবাদে গত ২০ মে (বুধবার) বিধানসভায় ধর্নায় বসেছিলেন তৃণমূল বিধায়করা। দলনেত্রীর নির্দেশ মেনে ২১ মে (বৃহস্পতিবার) হাওড়া, শিয়ালদহ ও বালিগঞ্জ এলাকায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই অনুযায়ী শিয়ালদহে প্লাস্টিকের ত্রিপল পেতে চোঙ হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রকে। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন দলীয় কর্মীও।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন