32 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

সংবাদমাধ্যমের অফিসের পাশে আগুন! চাঞ্চল্য এলাকায়

Aaj India desk, কলকাতা: কয়েকদিন আগেই আগুন লেগেছিল শহর কলকাতার এক ঘিঞ্জি এলাকায়। তিলজলার এক অবৈধ কারখানায় আগুন (fire) লেগে মৃত্যু হয় ২ জনের। তারপর থেকেই শহরের বিভিন্ন জায়গায় বুলডোজার নিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে লেগে গেছে প্রসাশন। এমনকী আজ সকালেও নরেন্দ্রপুরে এক কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এবার আবার আগুন লাগলো খাস কলকাতায়। শহরের নামি এবং প্রথম সারির দুই সংবাদপত্রের অফিসের পাশেই ছড়ালো আগুন।

কোথায় আগুন লেগেছে? 

সূত্রের খবর কলকাতার চাঁদনী চক এলাকার একাংশে আজ দুপুরে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে ঢেকে যায় পুরো এলাকা। ঘটনাচক্রে তার পাশেই দুই প্রথমসারির বাংলা দৈনিকের অফিস। জানা যায় পাশেই এক মোবাইলের দোকানে আগুন (fire) লেগেছে। আগুন নিয়ন্ত্রণে না এলে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন হাজির হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন। তবে কোনো হতাহতের খবর নেই।

শহরে বারবার আগুন কেন? 

শহরে বারবার কেন আগুন (fire) লাগছে সেই বিষয়ে একাধিক মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। বিভিন্ন জায়গায় সঠিক অগ্নি নির্বাপক বিধি মানা হয় না। অতিরিক্ত ঘিঞ্জি জায়গায় দমকলের গাড়ি পৌঁছাতে সমস্যাও হয়। চাঁদনী চকের মত জায়গাতেও এই একই সমস্যা। এখানে গাদাগাদি করে ইলেকট্রিক সামগ্রীর দোকান রয়েছে। পাশাপাশি ফুটপাত দখল করেও চলে ব্যবসা। সব মিলিয়ে পুরো জায়গাটাই জতুগৃহ হয়ে আছে। অথচ প্রশাসন এই বিষয়ে এতদিন উদাসীন ছিল। ফলে নিরাপত্তার প্রশ্ন শিকেয় উঠেছে। এলাকাবাসীর প্রশ্ন আর কতদিন এইভাবে থাকতে হবে তাদের?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন