32 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

সেলের জমি দখলের অভিযোগ, সিপিএম পার্টি অফিসে চললো বুলডোজার

Aaj India Desk, পশ্চিম বর্ধমান: বার্নপুরে সেলের (SAIL) জমি ঘিরে চলা উচ্ছেদ অভিযান মঙ্গলবারও থামল না। সকাল থেকেই রাঙাপাড়া এলাকায় বুলডোজার (Bulldozer) নিয়ে নামে প্রশাসন। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ভেঙে ফেলা হয় তৃণমূল (TMC) ও সিপিএম (CPM)-এর কয়েকটি দলীয় কার্যালয়। পাশাপাশি সেলের জায়গায় তৈরি হওয়া একটি বেআইনি পার্কিং এলাকাও সরিয়ে দেওয়া হয়েছে।

আইএসপি সূত্রে খবর, জমি দখলমুক্ত করার এই অভিযান আরও কিছুদিন চলবে। গত পাঁচ দিনে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় তৃণমূলের মোট সাতটি অফিস ভাঙা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সেলের জমির একাংশ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছিল। এদিন সেই জায়গাগুলিতেই অভিযান চালানো হয়। বুলডোজারের সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন প্রাক্তন সিপিএম কাউন্সিলর সুবোধ সিং। কিন্তু শেষ পর্যন্ত উচ্ছেদ আটকানো যায়নি। পরে তিনি ক্ষোভ উগরে বলেন, বহু বছর আগে কারখানা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সেখানে পার্কিং শেড তৈরি করা হয়েছিল। এমনকি কিছু নির্মাণ সামগ্রীও কোম্পানির তরফে দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি।

সিপিএমের তরফে আরও অভিযোগ করা হয়েছে, উচ্ছেদের আগে কোনও স্পষ্ট নোটিস দেওয়া হয়নি। যদিও সেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম মেনেই আগেই সব পক্ষকে জানানো হয়েছিল। অন্যদিকে তৃণমূলের এক মহিলা কাউন্সিলর বলেন, কয়েকদিন আগেই তাঁদের অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি জানান, সেলের জমিতে উন্নয়নের কাজ হলে তাতে তাঁদের কোনও আপত্তি নেই। বরং জমি খালি হওয়ার পর সেখানে যেন সত্যিই উন্নয়ন হয় এবং ভবিষ্যতে আর কেউ দখল করতে না পারে, সেটাই তাঁরা চান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন