35 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

আইনি সুরক্ষা শেষ, এবার কি গ্রেফতার ফলতার পুষ্পা?

Aaj lndia Desk, কলকাতা: ফলতার রাজনীতিতে বড় ধাক্কা। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) স্পষ্ট জানিয়ে দিল, আর কোনও বাড়তি আইনি রক্ষাকবচ পাচ্ছেন না ফলতার পরাজিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান( Jahangir Khan)। আদালতের এই সিদ্ধান্তের পর তাঁর বিরুদ্ধে গ্রেফতারির পথ কার্যত আরও সহজ হয়ে গেল বলেই মত আইন মহলের অনেকের।

ডায়মন্ড হারবার-ফলতা অঞ্চলে দীর্ঘদিনের প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত জাহাঙ্গির খানের জন্য এই রায় যে বড়সড় রাজনৈতিক অস্বস্তি তৈরি করল, তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে চাপানউতোর।

পুলিশ আদালতে জানায়, জাহাঙ্গির খানের আইনি সুরক্ষা থাকায় তদন্তে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ বা কড়া পদক্ষেপ করা সম্ভব হচ্ছিল না। তাই সেই রক্ষাকবচ তুলে নেওয়ার আবেদন করে রাজ্য। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) সুরক্ষার মেয়াদ না বাড়ানোয়, এবার তদন্তে আরও সক্রিয় হতে পারে পুলিশ বলেই মনে করা হচ্ছে।

ফলতার রাজনীতিতে কি তবে বদলের হাওয়া? 

একসময় জাহাঙ্গীর খান (Jahangir Khan) নামটাই ছিল দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক প্রভাবের বড় প্রতীক। বিশেষ করে ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় তাঁর সংগঠন এবং দাপট নিয়ে বিরোধীরাও প্রকাশ্যে খুব একটা মুখ খুলতেন না।তবে সময় বদলেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পেলেও শেষ মুহূর্তে কার্যত সরে দাঁড়াতে হয় তাঁকে। ফল ঘোষণার পর দেখা যায়, ফলতা কেন্দ্রে তিনি চতুর্থ স্থানে। এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে একের পর এক মামলা ঘিরে চাপ আরও বাড়তে থাকে এই প্রভাবশালী নেতার উপর।

এবার কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) তাঁর আইনি সুরক্ষার মেয়াদ না বাড়ানোয় নতুন করে জোরালো হয়েছে জল্পনা। আইনজীবীদের মতে, এখন চাইলে পুলিশ যে কোনও সময় কড়া পদক্ষেপ করতে পারে। রাজ্যের আপত্তি এবং আদালতের এই অবস্থান মিলিয়ে জাহাঙ্গির খানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্ন। এখন নজর, তদন্তে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন