Aaj lndia Desk,কলকাতা: সোমবার বিকেলেই রাজনীতির মঞ্চ থেকে আচমকা নজর ঘুরে গেল খেলার ময়দানে। মোহনবাগান ক্লাবের সহসভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে ইস্তফাপত্র প্রকাশ করে সেই সিদ্ধান্তের কথা জানান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
ক্লাব সভাপতি দেবাশিস দত্তকে পাঠানো সেই চিঠি সামনে আসতেই চর্চা শুরু হয়েছে সবুজ-মেরুন শিবির থেকে অবশেষে সরের ধারনোর সিদ্ধান্ত।তবে ইস্তফা ঘিরে জল্পনা বাড়লেও, কোনও রাজনৈতিক চাপ বা ক্লাবের অন্দরের সমস্যাকে কারণ হিসেবে মানতে নারাজ কুণাল। অর্থাৎ এখনো স্পষ্ট না কেন তিনি পদত্যাগ করলেন।
যদিও তাঁর দাবি, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।কুণাল ঘোষ ইস্তফার ঘোষণার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন মোহনবাগান-এর প্রতি তাঁর আবেগও। এক্স পোস্টে তিনি জানান, ব্যক্তিগত কারণেই সহসভাপতির পদ ছাড়ছেন। সঙ্গে শেয়ার করেন ১৯৮৫ সালের মোহনবাগান মাঠের একটি পুরনো ছবি ও ২০২৫ সালের স্কটল্যান্ড সফরের ছবি।ক্লাব সভাপতি দেবাশিস দত্তকে লেখা চিঠিতে কুণাল জানান, ছোটবেলা থেকেই তিনি মোহনবাগানের সমর্থক। পদ ছাড়লেও আজীবন ক্লাবের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।


