31 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

ব্লু শার্কস থেকে টিম মেল্লি বিশ্বকাপের ৪৮ দলের মজার ডাকনাম জানেন?

Aaj lndia Desk,কলকাতা: ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গোলের ঝড় তো না ,গ্যালারির উন্মাদনা নয়, দলগুলোর আকর্ষণীয় ডাকনাম যা সমর্থনে ঢেউ কে আরো এক ধাপএগিয়ে দেয়। কেউ পরিচিত রেড ডেভিলস নামে, কেউ ব্লু শার্কস, আবার কেউ বা শুধুই দ্য টিম। এবারের বিশ্বকাপে ৪৮টি দেশের প্রায় প্রতিটি দলই নামছে নিজস্ব এক পরিচয় নিয়ে।

এই ডাকনামগুলোর পিছনে লুকিয়ে থাকে দেশের ইতিহাস, সংস্কৃতি, জাতীয় রং কিংবা সাহসের প্রতীক। কোথাও সিংহের গর্জন, কোথাও ঈগলের উড়ান, কোথাও আবার ড্রাগনের আগুন সব মিলিয়ে মাঠের বাইরেও জমে উঠবে পরিচয়ের লড়াই। ফুটবলারদের পাশাপাশি তাই বিশ্বকাপের মঞ্চে নজর কাড়তে প্রস্তুত নানা নামের এই রঙিন বাহিনীও।

৪৮ টি ডাক নামের তালিকা 

1. আলজেরিয়া — ডেজার্ট ওয়ারিয়র্স, দ্য গ্রিনস, দ্য ফেনেকস

2. আর্জেন্তিনা — লা সেলেসিওন, লা আলবিসেলেস্তে

3. অস্ট্রেলিয়া — সকারুজ

4. অস্ট্রিয়া — দাস টিম, দ্য বয়েজ, আওয়ার বয়েজ

5. বেলজিয়াম — রেড ডেভিলস

6. বসনিয়া ও হার্জেগোভিনা — ড্রাগনস, গোল্ডেন লিলিজ

7. ব্রাজিল — সেলেসাও, ক্যানারিনহো

8. কানাডা — দ্য রেডস, দ্য কানাকস

9. কেপ ভার্দে — ব্লু শার্কস

10. কলম্বিয়া — দ্য ট্রাইকোলার

11. আইভরি কোস্ট — দ্য এলিফ্যান্টস

12. ক্রোয়েশিয়া — ব্লেজার্স

13. কুরাসাও — ব্লু ওয়েভ

14. চেক রিপাবলিক — দ্য ন্যাশনাল টিম, দ্য রিপ্রেজেন্টেটিভস

15. কঙ্গো — লেপার্ডস

16. ইকুয়েডর — লা ত্রি, দ্য ট্রাইকোলার্স

17. মিশর — দ্য ফ্যারাওস

18. ইংল্যান্ড — থ্রি লায়ন্স

19. ফ্রান্স — দ্য ব্লুজ

20. জার্মানি — দ্য টিম

21. ঘানা — ব্ল্যাক স্টার্স

22. হাইতি — দ্য গ্রেনাডিয়ার্স, দ্য রেড অ্যান্ড ব্লু

23. ইরান — টিম মেল্লি

24. ইরাক — মেসোপটেমিয়ার সিংহ

25. জাপান — সামুরাই ব্লু

26. জর্ডন — দ্য চিভ্যালরাস ওয়ানস

27. মেক্সিকো — এল ত্রি, দ্য ট্রাইকোলার

28. মরক্কো — অ্যাটলাস লায়ন্স

29. নেদারল্যান্ডস — অরাঞ্জে

30. নিউজিল্যান্ড — অল হোয়াইটস

31. নরওয়ে — রেড, হোয়াইট অ্যান্ড ব্লু

32. পানামা — দ্য ক্যানাল মেন

33. প্যারাগুয়ে — দ্য রেড অ্যান্ড হোয়াইট

34. পর্তুগাল — টিম অব দ্য শিল্ডস

35. কাতার — দ্য ম্যারুনস

36. দক্ষিণ কোরিয়া — টেগুক ওয়ারিয়র্স, টাইগার্স অব এশিয়া

37. সৌদি আরব — গ্রিন ফ্যালকনস

38. স্কটল্যান্ড — টার্টান আর্মি

39. সেনেগাল — তেরাঙ্গার সিংহ

40. দক্ষিণ আফ্রিকা — বাফানা বাফানা

41. স্পেন — লা রোহা

42. সুইডেন — ব্লু-ইয়েলো

43. সুইৎজারল্যান্ড — দ্য ন্যাশনাল টিম

44. তিউনিসিয়া — কার্থেজের ঈগল

45. তুরস্ক — ক্রিসেন্ট-স্টারস

46. আমেরিকা — স্টারস অ্যান্ড স্ট্রাইপস

47. উরুগুয়ে — লা সেলেস্তে

48. উজবেকিস্তান — হোয়াইট উলভস

এই ডাকনামগুলো শুধুই পরিচয়ের জন্য নয়, প্রতিটি দেশের ফুটবল আবেগ ও সংস্কৃতিরই প্রতিফলন। কোথাও জাতীয় পতাকার রং, কোথাও ইতিহাসের গৌরব, কোথাও যুদ্ধজয়ের প্রতীক, আবার কোথাও লোককথার ছাপ মিশে রয়েছে এই নামগুলোর মধ্যে। তাই ১১ জুন বিশ্বকাপের বল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে শুধু ফুটবলারদের লড়াই নয়, সমর্থকদের আবেগে জমে উঠবে নাম আর পরিচয়ের লড়াইটাও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন