35 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে নতুন ফর্ম, কবে থেকে শুরু ফিলাপ? জানালেন মুখ্যমন্ত্রী

Aaj India Desk, কলকাতা: রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Vandar) প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে তিনি জানান, বুধবার নবান্ন (Nabanna) থেকে একটি নতুন ফর্ম প্রকাশ করা হবে। এই ফর্ম পূরণ করলেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আগের স্বাস্থ্যসাথী প্রকল্পকে আয়ুষ্মান ভারতের সঙ্গে এবং লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে বদলে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বুধবার বিকেলে নবান্নে তিনি এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল যৌথভাবে এই নতুন ফর্ম প্রকাশ করবেন। তিনি আরও জানান, যত দ্রুত মানুষ ফর্ম পূরণ করবেন, তত দ্রুত তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। ফর্ম জমা পড়ার সঙ্গে সঙ্গেই ধাপে ধাপে ৩ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

সরকারের তরফে জানানো হয়েছে, পয়লা জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে। যাঁরা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁরা সকলেই এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। কারও নাম বাদ পড়ে থাকলে ভোটার তালিকা দেখে তা খতিয়ে দেখা হবে। এছাড়াও যাঁদের মামলা ট্রাইবুনালে চলছে, তাঁরাও আপাতত এই প্রকল্পের টাকা পাবেন বলে জানানো হয়েছে। এদিকে, প্রকল্পের সুবিধা পেতে অনেক মহিলা ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে DBT বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশন চালু করানোর জন্য ভিড় করছেন। তার মধ্যেই নতুন ফর্ম পূরণের নির্দেশও দিল রাজ্য সরকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন