35 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

হোল্ডিং সেন্টার ইস্যুতে তৎপর প্রশাসন, সীমান্তে বাড়ছে নজরদারি

Aaj lndia Desk,উত্তর ২৪ পরগনার : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(SIR) চলাকালীন যে ছবি সামনে এসেছিল, সরকার পরিবর্তনের পর ফের যেন তারই পুনরাবৃত্তি উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে। সীমান্তরক্ষী বাহিনীর চেকপোস্টের সামনে আবারও জমতে শুরু করেছে ভিড়। অনুপ্রবেশকারীদের আনাগোনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়।

মঙ্গলবার সকাল থেকেই বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে ফের চোখে পড়ল উদ্বেগজনক ছবি। ট্রলি ব্যাগ, লোটা-কম্বল আর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চেকপোস্টের কাছে ভিড় জমিয়েছেন বহু অবৈধ অভিবাসী। কেউ প্লাস্টিক পেতে বসে, কেউ আবার ছোট ছোট দলে অপেক্ষা করছেন কবে সীমান্ত পার হওয়ার অনুমতি মিলবে সেই আশায়। চেকপোস্ট লাগোয়া অস্থায়ী ছাউনিতে প্রায় ১০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী জড়ো হয়েছিলেন। বাইরে আরও ৩০ থেকে ৪০ জন অপেক্ষায় ছিলেন বলে জানা গিয়েছে।সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে নতুন সরকার। সেই ঘোষণার পর থেকেই অনুপ্রবেশকারীদের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার তৎপরতা বেড়েছে বলেই খবর।

গত অক্টোবরের শেষে এসআইআর ঘোষণা হতেই হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার প্রবণতা বেড়েছিল। নিউটাউন, দমদম ও ডানকুনির মতো এলাকা থেকে বহু অবৈধবাসী সে সময় বাংলাদেশে ফিরে যান বলে দাবি ওঠে। প্রায় দেড়-দুই মাস এই প্রবণতা চলার পর তা কমে যায়।সে সময় তৃণমূল নেতৃত্ব দাবি করেছিল, রাজ্যে কোনও অনুপ্রবেশকারী নেই। এসআইআর-এর বিরোধিতায় রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন