35 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

ত্রাণ দুর্নীতিতে ফের বিতর্কে তৃণমূল, ধৃত বুথ সভাপতি

Aaj lndia Desk,দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগরের বামনখালি মাইতি মোড়ে সরকারি ত্রাণ সামগ্রী পাচার ঘিরে উঠল বড়সড় বিতর্ক। অভিযোগ, স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে গভীর রাতে ওল চারা ও এসি নেট চাল ভ্যানে করে সরিয়ে নেওয়া হচ্ছিল। রাত প্রায় একটার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে ভ্যানটি আটক করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভ্যানচালককে আটক করে জিজ্ঞাসাবাদের পর সন্তোষ দাসের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ছয়টি সরকারি ত্রিপল, চার বস্তা এসি নেট সার এবং মাছের খাবার উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।সাম্প্রতিক সময়ে হুমকি, হুঁশিয়ারি, ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে তোলা আদায়ের মতো একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের গ্রেফতারির ঘটনা ঘটছে। সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে এবার গ্রেফতার হয়েছেন বীজপুর ও বাঁকুড়ার দুই তৃণমূল নেতা।

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে বীজপুরের এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অভিজিৎ রায় ওরফে বনি মন্দারমনিতে আত্মগোপনে ছিলেন বলে জানা গিয়েছে। তিনি কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ বলেও অভিযোগ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

অন্যদিকে, স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার হয়েছেন আরেক তৃণমূল নেতা পল্লব পাণ্ডে। তিনি গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। শনিবার রাতে বেলিয়াতোড় থানার কাটাবাড়িতে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।

তোলাবাজির অভিযোগে ফের গ্রেফতার হলেন জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন। নিউটাউন থানার পুলিশ শনিবার রাতে তাঁকে তাঁর বাড়ি থেকেই আটক করে বলে জানা গেছে।অভিযোগ, বিভিন্ন সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সূত্র ধরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।সূত্রের খবর, ধৃত রীতা গায়েনকে আজ আদালতে পেশ করা হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এই ঘটনায় জড়িত অন্যদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন