32 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

স্বাস্থ্য খাতে বড় অগ্রগতি! AI ব্লাড টেস্টে মিলবে আগাম রোগের ইঙ্গিত

Aaj lndia Desk,কলকাতা: স্ট্রোক বা হার্ট অ্যাটাক অনেক সময় হঠাৎ করেই হয়, তখন চিকিৎসা শুরু করার মতো সময়ও পাওয়া যায় না। বুকের ব্যথা ,ঘাম হওয়া সব সময় এই উপসর্গ দেখা নাও যেতে পারে। আবার ব্রেন স্ট্রোক অনেক সময় না জানিয়েই চলে আসে।

এই সমস্যার সমাধানে নতুন আশা দেখাচ্ছে এআই (AI) নির্ভর রক্তপরীক্ষা। গবেষকদের মতে, এই পরীক্ষার মাধ্যমে অনেক আগেই প্রায় ১৫ বছর আগে পর্যন্ত জানা যেতে পারে কারও হৃদ্‌রোগ বা স্ট্রোকের ঝুঁকি আছে কি না। এতে সময় থাকতে সতর্ক হওয়া এবং চিকিৎসা শুরু করা সহজ হবে।এআই (AI) ব্লাড টেস্ট মূলত শরীরের রক্তে থাকা নানা ধরনের তথ্য বিশ্লেষণ করে কাজ করবে। ইউনিভার্সিটি অব হংকং-এর গবেষকেরা যে কার্ডিওমিকস্কোর তৈরি করেছেন, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রক্তের ছোট ছোট পরিবর্তনও শনাক্ত করতে পারে, যা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না।

এই পদ্ধতিতে রক্তের বিভিন্ন বায়োমার্কার যেমন প্রোটিন, ফ্যাট, প্রদাহের ইঙ্গিত ইত্যাদি বিশ্লেষণ করে এআই একটি স্কোর তৈরি করবে। সেই স্কোর দেখে বোঝা যাবে ভবিষ্যতে কারও হৃদ্‌রোগ বা স্ট্রোকের ঝুঁকি ঠিক কতটা বেশি এবং কতটা কম।

হৃদ্‌রোগ বা স্ট্রোক একদিনে হয় না, ধীরে ধীরে শরীরের ভিতরে সমস্যা তৈরি হয়। ধমনীতে কোলেস্টেরল জমে ব্লক তৈরি হওয়া বা রক্ত জমাট বাঁধার মতো বিষয়গুলো সাধারণ রক্তপরীক্ষায় সব সময় আগে থেকে ধরা যায় না।নতুন এআই প্রযুক্তি রক্তের ছোট ছোট পরিবর্তন বিশ্লেষণ করে আগে থেকেই ঝুঁকির ইঙ্গিত দিতে পারবে বলে গবেষকেরা বলছেন। এতে বোঝা যাবে কার ভবিষ্যতে হৃদ্‌রোগ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি।বিশেষ করে যাদের পরিবারে এই রোগের ইতিহাস আছে, তারা আগে থেকে পরীক্ষা করালে সতর্ক হওয়া ও চিকিৎসা শুরু করা সহজ হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন