32 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

বহুদিন পর দ্বিতীয় স্থান! উচ্ছ্বসিত বাম শিবির!

Aaj India desk, কলকাতা: ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে (falta repoll) বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। ভোটের আগে লড়াইয়ের ময়দান ছেড়ে পালান এলাকার ‘ ডন’ জাহাঙ্গির খান। যদিও ইভিএমে তাঁর নাম ছিল। মাত্র ৭,৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেছেন জাহাঙ্গীর। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১৯৯৮ সালে তৃণমূল তৈরি হওয়ার পর এই প্রথম তাদের কোনো প্রার্থী চতুর্থ স্থানে নেমে গেল। এই অবস্থায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। বাম প্রার্থী শম্ভুনাথ কুড়মি ৪০,৬৪৫ ভোট পেয়েছেন।

বামেদের প্রতিক্রিয়া কি?

ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের (falta repoll) ফল ঘোষণা হতেই উচ্ছ্বসিত বাম শিবির।দক্ষিণ ২৪ পরগনার মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপি জিতলেও, বামেরা শাসক দলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসাকে নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে তারা। গণনা শেষের দিকে যেতেই বাম সমর্থক ও পরিচালক সৌরভ পালোধী সমাজমাধ্যমে লেখেন,” তৃণমূল আর নেই।আমরা রইলাম মূল লড়াইয়ে। ফলতার ফল।” ২১ রাউন্ড গণনা শেষ হতেই বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন,”আঙুলের কালি ওঠার আগেই তৃনমূল দলটা উঠে গেলো, ফলতায় দ্বিতীয় বাম চতুর্থ তৃনমূল, প্রধান বিরোধী হিসাবে উত্থান লাল ঝান্ডার।তৃণমূলকে আমরা বলতাম যে একটা সময় ইতিহাসের আস্তা কুঁড়েতে তাদের স্থান হবে আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন তৃণমূলের স্থান ইতিহাসের আস্তা কুঁড়েতেই। ”

ভবিষ্যতে কী বামেরাই প্রধান বিরোধী হতে চলেছে?

ফলতা বিধানসভায় ২০২১ সালে বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছিলেন ৭,৪৪৭ ভোট (মোট ভোটের প্রায় ৩.৫৮%)। এবার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে (falta repoll) বাম প্রার্থী শম্ভুনাথ পেয়েছেন ৪০,৬৪৫ ভোট ( মোট ভোটের১৯.৭৬%)। রাজ্য রাজনীতির একটি বড় অংশের বামপন্থী ও ধর্মনিরপেক্ষ ভোট যা বিজেপিতে চলে গিয়েছিল, তা আবার বাম শিবিরে ফিরতে শুরু করেছে। বাম শিবিরের দাবি ভবিষ্যতের ইঙ্গিত এই ফলের মাধ্যমেই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন