35 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

Aaj India Desk,কলকাতা: আজ রবিবার রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD )। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবার উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। ফলে একদিকে বৃষ্টি ও ঝড়ের পরিস্থিতি থাকলেও অন্যদিকে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনের কারণে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে।

অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় সতর্কতা নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। পাশাপাশি পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

সব মিলিয়ে আজকে কোথাও স্বস্তির বৃষ্টি আনলেও, কোথাও আবার ঝড়-বৃষ্টির কারণে দুর্ভোগের আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন