31 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

অবৈধ নির্মাণের প্রমাণ লোপাট? পুরসভা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি কাউন্সিলরের

Aaj India Desk, কলকাতা: কলকাতা পুরসভা (KMC) থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব করার চেষ্টা চলছে- এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা (BJP Leader) ও ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক (Santosh Pathak)। তাঁর দাবি, পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ে বস্তাবন্দি করে রাখা একাধিক ফাইল রাতের অন্ধকারে অন্যত্র সরিয়ে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের (TMC) দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

সন্তোষ পাঠকের কথায়, গত কয়েকদিন ধরে তিনি খবর পাচ্ছিলেন যে বিভিন্ন বিভাগ থেকে নথি সরিয়ে অন্য জায়গায় রাখা হচ্ছে। পরে সেগুলি রাতের বেলায় বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি পুরসভার সচিব কিশোর কুমার বিশ্বাসের কাছে মৌখিক অভিযোগ জানান। পাশাপাশি রাতের নিরাপত্তা বাড়ানোর দাবিও তোলেন।

অভিযোগের গুরুত্ব বুঝে ট্রেজারি বিল্ডিংয়েও যান সন্তোষ পাঠক। তাঁর দাবি, পুরসভার কিছু কর্মী ও আধিকারিকের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, তৃণমূল আমলে হওয়া বিভিন্ন বেআইনি কাজের নথি সরানোর চেষ্টা চলছে। বিশেষ করে বেআইনি নির্মাণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ফাইল গোপনে পাচার করা হতে পারে বলেও আশঙ্কা তাঁর।

তিনি আরও বলেন, ভোটের আগে বিল্ডিং বিভাগ থেকে বহু প্ল্যান নিয়ম না মেনে পাশ করানো হয়েছিল। এখন সেই সব নথি সরিয়ে ফেলার চেষ্টা হতে পারে বলেই সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি কাউন্সিলর। এরই মধ্যে কলকাতা পুরসভাকে ঘিরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। সম্প্রতি অধিবেশন বাতিল নিয়ে তৃণমূলের অন্দরেই অসন্তোষ দেখা গিয়েছিল। সেই আবহেই এবার নথি সরানোর অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন