31 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

জট কেটেছে মেট্রোর, এবার নজর ৬১টি রেল প্রকল্পে 

Aaj India Desk,কলকাতা: চিংড়িহাটার মেট্রো (Chingrighata Metro) প্রকল্পে জট কাটার পর এবার রাজ্যের বাকি থমকে থাকা রেল প্রকল্পগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের প্রায় ৬১টি রেল প্রকল্পে জমি সংক্রান্ত সমস্যা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক পালাবদলের পর চিংড়িহাটার মেট্রো প্রকল্পে দীর্ঘদিনের জট কাটে এবং কাজ নতুন করে শুরু হয়। এবার রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ রেল প্রকল্পেও গতি আনার চেষ্টা চলছে। জমি অধিগ্রহণ , হস্তান্তর মত জটিলতা দ্রুত মেটানোর নির্দেশে সরকারের।রাজ্যজুড়ে রেল সংযোগ আরও মজবুত করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনের দাবি, প্রকল্পগুলো দ্রুত এগোলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অনুমোদিত ৬১টি রেল প্রকল্প নিয়ে জমি জট কাটাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, শুধুমাত্র জমির সমস্যার কারণে এতদিন প্রকল্পগুলো থমকে ছিল, এবার সংশ্লিষ্ট দফতরকে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হিলি ও নন্দীগ্রাম এলাকাসহ একাধিক জায়গার জমি সংক্রান্ত বিষয়ও দ্রুত মেটানোর কথা বলা হয়েছে।

এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানান, বহু রেলওভার ব্রিজ ও আন্ডারপাসের কাজ জমি জটের কারণে আটকে ছিল। কেন্দ্রীয় সংস্থা অর্থ দিতে প্রস্তুত থাকলেও কাজ শুরু হয়নি বলে অভিযোগ। এখন রাজ্যের তরফে নোডাল অফিসার নিয়োগ হওয়ায় প্রকল্পগুলোর অগ্রগতি সহজ হবে বলে আশা করা হচ্ছে।

চিংড়িঘাটা এলাকায় দমদম-জোকা মেট্রোর মাত্র কয়েকশো মিটার অংশ নিয়ে দীর্ঘদিন ধরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন মেট্রো কর্তৃপক্ষ ও প্রশাসনের সমন্বয়ে সমাধানের পথে। ফলে বহু প্রতীক্ষিত ওই অংশে কাজ ফের গতি পেয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই পরিস্থিতির প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার যৌথ উদ্যোগে উন্নয়ন প্রকল্পগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সীমিত অংশে থাকা বাধা দূর হওয়ায় পুরো মেট্রো রুটের কাজ এগোনো সহজ হবে।

অন্যদিকে এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, অনেক ক্ষেত্রে যে দেরি হয়েছে, তা পুরোপুরি রাজ্য সরকারের ইচ্ছাকৃত নয় বরং কিছু টেকনিক্যাল কারণ ও প্রশাসনিক জটিলতাও এর সঙ্গে জড়িত ছিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন