কলকাতা: ‘লাভ জিহাদ’ নিয়ে কড়া আইন আনা হবে, বলে সাফ জানিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এই আবহেই গোসাবায় তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ! গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলি ঢালি (Subid Ali Dhali) ওরফে ঝড়োর একজন সাধারণ ছাগল-মুরগি বিক্রেতা থেকে গোসাবার ‘বেতাজ বাদশা’ হয়ে ওঠার কাহিনী শুনলে আঁতকে উঠবেন!
স্থানীয়রা জানিয়েছে, কোনোক্রমে দিনগুজরান করা ঝরোর ভাগ্য বদলে যায় তৃণমূলের দয়ায়। দুর্নীতি, তোলাবাজি, ভেরি দখলের টাকায় ৬৪ বিঘা জমি, ২৪ বিঘা জায়গায় বাগানবাড়ি, ৪০ বিঘা মাছের ভেরি, গোসাবা সহ কলকাতা ও শহরতলীতেও বিলাসবহুল বেশ কিছু বাড়ি করেছেন বলে স্থানীয়দের অভিযোগ। এখানেই শেষ নয়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভেড়ি দখল, তোলাবাজি, ১০০ দিনের কাজের প্রকল্পে কাটমানি আদায় এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর অত্যাচারের মতো নানা বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সুবিদ আলি ঢালি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে জোর করে হিন্দু মহিলাদের বিয়ের অভিযোগও সামনে এসেছে, যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পাঠানখালির তৃণমূল নেতা (TMC Leader) সুবিদ আলি ঢালির (Subid Ali Dhali) বিরুদ্ধে একাধিক হিন্দু মহিলাকে জোরপূর্বক বিয়েও করেছেন, বলে অভিযোগ। শুধু তাই নয়, সেইসব মহিলাদের সম্পত্তিও দখল করে নিয়েছেন ওই তৃণমূল নেতা বলে জনিয়েছেন স্থানীয়রা। কিন্তু রাজ্যের ক্ষমতার পালাবদল হতেই গোসাবার এই ‘বেতাজ বাদশা’ পলাতক। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসারও মামলা হয়েছে। ঝরোর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


