31 C
Kolkata
Thursday, August 27, 2026
spot_img

তিব্বতে আটকে ২০০ ভারতীয়, নেপালে নিখোঁজ ২৮৮! উদ্ধারকাজে বড় পদক্ষেপ নয়াদিল্লির

Aaj lndia Desk, নয়াদিল্লি: নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে। প্রবল বৃষ্টি এবং তার জেরে বন্যা ও হড়পা বানে দেশের বিস্তীর্ণ অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয়দের খোঁজ পেতে জোরদার করা হয়েছে যোগাযোগ ও উদ্ধার তৎপরতা।

বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২৮৮ জন ভারতীয়ের সঙ্গে বর্তমানে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁদের মধ্যে পর্যটক ও তীর্থযাত্রীদের পাশাপাশি বিভিন্ন কাজে নেপালে থাকা ।

নেপালের পাশাপাশি তিব্বতেও বেশ কয়েকজন ভারতীয় দুর্যোগের কারণে আটকে পড়েছেন। প্রায় ২০০ জন ভারতীয় সেখানে আটকে থেকে ভারতের কাছে সাহায্য চেয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের নিরাপদে বের করে আনার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি।

ইতিমধ্যেই নেপালের জন্য বড়সড় ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনার C-130J এবং C-17 বিমানের মাধ্যমে প্রায় ৪৭.৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ সংক্রান্ত কাজে নেপাল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। বিদেশ মন্ত্রকের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

এদিকে পশ্চিমবঙ্গ থেকেও নেপালে যাওয়া বেশ কয়েকজন পর্যটকের খোঁজ না মেলায় উদ্বেগ বেড়েছে। নবান্ন জানিয়েছে, রাজ্যের ৩২ জন বাসিন্দার সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি। কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং-সহ একাধিক জেলার বাসিন্দার নাম রয়েছে সেই তালিকায়।

নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য প্রশাসন একাধিক জরুরি নম্বর চালু করেছে। ভবানীভবন, ডিজি কন্ট্রোল রুম, কলকাতা পুলিশ এবং কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিখোঁজ ভারতীয়দের সন্ধানে দুই দেশের প্রশাসনের সমন্বয়ে তৎপরতা চলবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন