Aaj lndia Desk, কলকাতা: রাজ্যে প্রথম দফার ভোট আর মাত্র পাঁচ দিন দূরে। অবাধ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তা, নজরদারি এবং বিধিনিষেধ সব মিলিয়ে তৈরি হয়েছে কড়া নির্বাচন আবহ।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নন্দীগ্রামে বিজয় সংকল্প সভা থেকে জোরালো বার্তা দিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। তাঁর বক্তব্যে ছিল আক্রমণ, আত্মবিশ্বাস এবং রাজনৈতিক লড়াইয়ের স্পষ্ট ইঙ্গিত যা নতুন করে গরম করে তুলেছে ভোটের ময়দান।নন্দীগ্রামের মঞ্চ থেকে তীব্র রাজনৈতিক বার্তা ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল চ্যালেঞ্জ, কর্মসংস্থান এবং পরিবর্তনের ডাক। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল (Mamata Banerjee) নন্দীগ্রামে দ্বিতীয়বার লড়াইয়ের চ্যালেঞ্জ নেননি। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর দাবি, “আমি আপনার বন্ধু হিসেবে সেই চ্যালেঞ্জ নিয়েছি ভবানীপুরে ওনাকে হারানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছি।”
এরপরই রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে সরব হন তিনি। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে শিল্পের অভাব এবং কাজের সুযোগ না থাকায় হাজার হাজার যুবক-যুবতী বাধ্য হচ্ছেন অন্য রাজ্যে পাড়ি দিতে। পরিবার চালানো থেকে শুরু করে সন্তানদের পড়াশোনা সবই এখন নির্ভর করছে সেই পরিযায়ী শ্রমিক জীবনের উপর।এই প্রেক্ষিতে ভোটারদের উদ্দেশে তাঁর আবেদন, দেশের একাধিক রাজ্যে যেখানে বিজেপি সরকার রয়েছে, সেখানে উন্নয়ন ও সুশাসনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন।সেই ধাঁচের প্রশাসন চাইলে বাংলাতেও পরিবর্তন আনতে হবে।
শেষে স্পষ্ট বার্তা, “রাজ্যের ছেলেমেয়েদের ঘরে ফেরাতে হলে বিকল্প সরকার গড়া জরুরি”এই আহ্বানেই তিনি সভা শেষ করেন। এরপরই উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে বড় প্রতিশ্রুতি দেন শুভেন্দু। তাঁর কথায়, এলাকার সামগ্রিক উন্নয়ন, ধর্মাচরণের স্বাধীনতা, শিক্ষিত যুবকদের মেধার ভিত্তিতে চাকরি এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গেলে রাজনৈতিক পরিবর্তন জরুরি।সভামঞ্চ থেকেই তাঁর স্পষ্ট বার্তা “এই পরিবর্তনের জন্য আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি( Bharatiya Janata Party)-র সরকার গড়া প্রয়োজন।”


