29.9 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

এবার কি জলপথেই অফিসযাত্রা?মুখ্যমন্ত্রীর বিশাল ঘোষণা

Aaj India Desk,কলকাতা:কলকাতার পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে এবার চালু হতে চলেছে ওয়াটার মেট্রো (Water Metro)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে এবং দেশের ১৮তম শহর হিসেবে কলকাতা ওয়াটার মেট্রো প্রকল্পে যুক্ত হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গা ও অন্যান্য জলপথকে কাজে লাগিয়ে যাত্রী পরিবহণ আরও সহজ ও দ্রুত করা হবে। এর ফলে একদিকে যেমন যানজট কমবে, তেমনই পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থাও গড়ে উঠবে।

তিনি এও জানান, কেন্দ্রের সাগরমালা-২ প্রকল্পে পশ্চিমবঙ্গ অংশ নেবে। আগামী পাঁচ বছরে ২২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বন্দর উন্নয়ন, জলপথ পরিবহণ, উপকূলীয় এলাকার উন্নয়ন এবং মৎস্যজীবীদের জন্য নতুন পরিকাঠামো তৈরি করা হবে।

সাগর, কাকদ্বীপ, নামখানা, ঝড়খালি, হিঙ্গলগঞ্জ, বকখালি, গোসাবা, বাসন্তী-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ উন্নয়নমূলক কাজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের জীবন ও জীবিকার উন্নতিতেও জোর দেওয়া হবে।

কলকাতা ও আশপাশের এলাকায় ৪৪টি নতুন জেটি তৈরির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪১টির অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। হুগলি নদীর তলায় আন্ডার টানেল তৈরির বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, কপিল মুনির মেলাকে আন্তর্জাতিক মানের করে তোলা হবে। সমুদ্র সৈকত উন্নয়ন, ড্রেজিং এবং বিভিন্ন সড়ক প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে। এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের পরিবহণ, পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি আসবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন