28 C
Kolkata
Saturday, September 5, 2026
spot_img

‘ভোট কমলেও পিছপা হব না’! পড়ুয়াদের মোবাইল আসক্তি রুখতে এবার কি কঠিন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর?

Aaj India Desk, কলকাতা: শিক্ষক দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকেই পড়ুয়াদের মধ্যে বাড়তে থাকা মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, মোবাইলের অতিরিক্ত ব্যবহার (Smartphone Addiction) পড়ুয়াদের পড়াশোনা ও ভবিষ্যতের উপর খারাপ প্রভাব ফেলছে। এই সমস্যা মোকাবিলায় জনপ্রিয়তা বা ভোট কমার আশঙ্কা থাকলেও প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হবেন না।

মুখ্যমন্ত্রী বলেন, অনেক পড়ুয়া অভিভাবকদের চোখ এড়িয়ে গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করছে। রাত দেড়টা বা দুটোর আগে ঘুমোতে যাচ্ছে না তারা। এর ফলে পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রসঙ্গে গুজরাতের উদাহরণ দিয়ে তিনি জানান, সেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মোবাইল ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। তাঁর মতে, পড়ুয়াদের এই আসক্তি কাটাতে শুধু সরকারি পদক্ষেপ নয়, পরিবার ও সমাজের সচেতনতাও জরুরি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এই সমস্যা দূর করা প্রয়োজন, না হলে শিক্ষক দিবস পালনের প্রকৃত উদ্দেশ্যই ধীরে ধীরে হারিয়ে যেতে পারে।

এদিন নিউ টাউনে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের সমস্ত নির্দেশ মেনেই স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা হবে। তাঁর কথায়, এসএসসি নিয়োগের জন্য প্রস্তুত রয়েছে এবং কোনও অন্যায়ের সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন