29.5 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

পদক জিতলেই বড় পুরস্কার! স্কুল-কলেজে ১৫ লক্ষ টাকার ঘোষণা

Aaj lndia Desk, কলকাতা: রাজ্যের ক্রীড়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একাধিক নতুন প্রকল্প ও আর্থিক প্রণোদনার ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Dr. Indranil Khan)। বিধানসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বাজেটের ওপর আলোচনার জবাব দিতে গিয়ে তিনি জানান, স্কুল স্তর থেকে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে সরকার নতুন পরিকল্পনা নিয়েছে।

সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়া পরিকাঠামো প্রকল্প’। এই প্রকল্পে রাজ্যের প্রতিটি স্কুল ও কলেজে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। সরকারের লক্ষ্য, ছোটবেলা থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি করা।

প্রাক্তন ক্রীড়াবিদদের জন্যও চালু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী কৃতি প্রাক্তন ক্রীড়াবিদ সম্মান যোজনা’। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করা যোগ্য প্রাক্তন খেলোয়াড়দের প্রতি মাসে ১০ হাজার টাকা সম্মানিক দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় এক হাজার প্রাক্তন ক্রীড়াবিদ এই সুবিধা পাবেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়া খেলোয়াড়দের পুরস্কারের অঙ্কও বাড়ানো হয়েছে। ‘অটল খেল সম্মান’ প্রকল্পে অলিম্পিক বা এশিয়ান গেমসে সোনাজয়ীদের পুরস্কার ২৫ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা, রুপোজয়ীদের ১৫ লক্ষ থেকে ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীদের ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা করা হয়েছে।

এছাড়া ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ক্রীড়া সহায়তা তহবিল’ গঠন করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাব ও ক্রীড়া সংস্থাগুলিকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন মন্ত্রী।

বক্তব্যে তিনি অতীতের একটি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ফুটবলপ্রেমীদের সঙ্গে যা ঘটেছিল, তা অনভিপ্রেত। পাশাপাশি তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যের কোনও স্টেডিয়ামে ভবিষ্যতে বেআইনি বা অনিয়মের ঘটনা বরদাস্ত করা হবে না। ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন