32 C
Kolkata
Friday, September 4, 2026
spot_img

ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির টিকিট বিক্রি শুরু কবে? রইল সমস্ত তথ্য

Aaj lndia Desk, কলকাতা: কলকাতার ফুটবলমহলে ফের বড় ম্যাচের আবহ। ৭ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে কলকাতা লিগের সুপার সিক্স পর্বে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (EastBengal MohunBagan)। দুই দলের সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব আলাদা হলেও এবার ডার্বির আগে সামনে এসেছে টিকিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। ম্যাচের আয়োজনের কথা আগেই জানিয়েছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে টিকিট বিক্রির বিস্তারিত তথ্য।

সমর্থকদের জন্য অনলাইনেই টিকিট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টে থেকে ‘District by Zomato’ অ্যাপের মাধ্যমে টিকিট কেনা যাবে। প্রাথমিকভাবে ১৫০ টাকা ধার্য করা হয়েছে একটি টিকিটের জন্য। তবে সব টিকিটের মূল্য এক নয়। নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী পরবর্তী স্তরে দাম বাড়বে। তাই ম্যাচের গ্যালারিতে থাকতে চাইলে নির্দিষ্ট সময় থেকে অনলাইনে বুকিং করতে হবে।

ডার্বির খবরের পাশাপাশি এদিন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলকে নিয়েও বড় আপডেট এসেছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে লাল-হলুদ শিবিরের সামনে বেশ শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ বি-তে তাদের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়ার হোয়াচিয়ন কেএসপিও, ভিয়েতনামের হো চি মিন সিটি এবং উত্তর কোরিয়ার ৪.২৫ এসসি। ১ নভেম্বর হো চি মিন সিটির বিরুদ্ধে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এরপর ৪ নভেম্বর হোয়াচিয়নের মুখোমুখি হবে দলটি। ৭ নভেম্বর ৪.২৫ এসসির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা।

তবে কঠিন প্রতিপক্ষের মধ্যেও ইস্টবেঙ্গলের জন্য রয়েছে বাড়তি সুবিধা। গ্রুপ বি-র সব ম্যাচই হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফলে পরিচিত পরিবেশে এবং সমর্থকদের সামনে খেলার সুযোগ পাবেন লাল-হলুদের মেয়েরা। ভারতে প্রথমবার এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজিত হওয়ায় ঘটনাটিও বিশেষ তাৎপর্যপূর্ণ।

১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা হবে। গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। পাশাপাশি তিন গ্রুপের সেরা দুই তৃতীয় স্থানাধিকারী দলও নকআউট পর্বের টিকিট পাবে। তাই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পরের ধাপে ওঠাই এখন ইস্টবেঙ্গল মহিলা দলের বড় লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন