30 C
Kolkata
Tuesday, April 14, 2026
spot_img

ধাক্কার পেছনে কি চক্রান্ত? TMC গেঞ্জি পরা যুবক, নিশানায় সোমা ঠাকুর!

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভায় বিজেপি (BJP) প্রার্থী সোমা ঠাকুর (Soma Thakur)-কে ঘিরে উত্তেজনা ছড়াল এক দুর্ঘটনাকে কেন্দ্র করে। বনগাঁ (Bongaon) থানার অন্তর্গত আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তাঁর গাড়ির পিছনে আচমকাই একটি বাইক এসে ধাক্কা মারে। এতে গাড়ির পিছনের কাচ ভেঙে যায় এবং আহত হন বাইক আরোহী।

ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন সোমা ঠাকুর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। আহত বাইক চালককে আটক করা হয়েছে এবং বাইকটিও উদ্ধার করা হয়েছে। বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা। তাঁর দাবি, “তৃণমূল (TMC)-এর চক্রান্তেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমার গাড়ির পিছনে জোরে ধাক্কা মারা হয়েছে, অল্পের জন্য ড্রাইভার প্রাণে বেঁচেছেন।”

অন্যদিকে, বাইক আরোহীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং ইটভাটায় কাজ করেন। তাঁর কথায়, “কেউ ইচ্ছে করে গাড়িতে ধাক্কা দেয় না। আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। এখন সব ঘটনাকেই রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।”উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। সাম্প্রতিক উপনির্বাচনেও তৃণমূল ইতিবাচক ফল করেছে, ফলে এলাকায় তাদের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন