30 C
Kolkata
Tuesday, April 14, 2026
spot_img

আমেরিকার কাছে নতজানু ভারত? মোদী সরকারকে ঘিরে রাহুলের প্রশ্ন !

Aaj India Desk, উত্তর দিনাজপুর : ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পারদ দ্রুত চড়ছে। এর মধ্যেই মঙ্গলবার রায়গঞ্জে নির্বাচনী প্রচারে এসে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি RSS ও তৃনমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ করে ভোটের আগে রাজনীতির ময়দানে উত্তাপ ছড়ালেন তিনি।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মঙ্গলবার মালদা ও মুর্শিদাবাদে মোট তিনটি জনসভা করার কথা। ইতিমধ্যেই রায়গঞ্জে এক সভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশজুড়ে ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে, আমাদের ভালোবাসা দিয়ে এগোতে হবে।”

মোদীর বিরুদ্ধে কটাক্ষ

এরপরেই বিজেপি ও মোদীর বিরুদ্ধে অভিযোগ হেনে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “মোদীর রাজনৈতিক আত্মবিশ্বাস কমে গেছে। তিনি আর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।” তিনি আরও অভিযোগ করেন, সংসদে তাঁর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। বিজেপি ও RSS এর বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, তাদের মতাদর্শ দেশের সংবিধানকে দুর্বল করছে এবং সমাজে বিভাজন বাড়াচ্ছে।

দেশকে আমেরিকার কাছে বিক্রি করার অভিযোগ 

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে বিদেশি শক্তির কাছে তুলে দিচ্ছে। সভা থেকে তিনি সাফ সাফ দাবি করেন, “ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে,” এবং এর ফলে দেশের স্বাধীন নীতিনির্ধারণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাঁর দাবি, রাজনৈতিক সিদ্ধান্তে নির্দিষ্ট কর্পোরেট গোষ্ঠীর প্রভাব বাড়ছে, যা দেশের অর্থনৈতিক ভারসাম্য ও নীতিনির্ধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করছে। এই প্রসঙ্গে তিনি ‘মোদানি’ (মোদী ও আদানি) শব্দটি ব্যবহার করে রাজনৈতিক-কর্পোরেট ঘনিষ্ঠতার ইঙ্গিত দেন।

পুরোনো বিতর্ককেই উস্কে দিলেন রাহুল ?

উল্লেখ্য, এই অভিযোগ নতুন নয়। এর আগেও আমেরিকার কাছে ভারতের আত্মসমর্পণ বিষয়ে নানান অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল, বামপন্থী বুদ্ধিজীবী এবং জাতীয়তাবাদী মহল থেকে দাবি করা হয়েছে যে ভারত সরকারের বিদেশনীতি, প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্যিক সম্পর্ক এবং আন্তর্জাতিক মঞ্চে অবস্থান আমেরিকার কৌশলগত স্বার্থের সঙ্গে অত্যধিক সংযুক্ত হয়ে পড়েছে, যা দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। ইন্দো-ইউএস নিউক্লিয়ার ডিল থেকে শুরু করে কোয়াড জোট, ITIR সহযোগিতা কিংবা সাম্প্রতিক কূটনৈতিক সিদ্ধান্তগুলোকে উদাহরণ হিসেবে তুলে ধরে সমালোচকরা বলেন, এসবের মাধ্যমে ভারত ধীরে ধীরে ওয়াশিংটনের ‘জুনিয়র পার্টনার’-এ পরিণত হয়েছে।

সব মিলিয়ে, ‘ভারতকে আমেরিকার কাছে সমর্পণ’ ইস্যু রাজনৈতিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এবার নির্বাচনের ঠিক আগে রাহুল গান্ধীর এই তীব্র অভিযোগ ও সমালোচনার ফলে বিজেপির ভোটব্যাঙ্কে আদৌ কোনো প্রভাব পড়ে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন