28 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

নাম প্রত্যাহারের পর আদালতে রাজ্য, জাহাঙ্গির ইস্যুতে কী বলল হাইকোর্ট?

Aaj India Desk, কলকাতা: গতকাল ফলতা (Falta)-র তৃণমূল (TMC) প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan) সাংবাদিক বৈঠক করে জানান যে, তিনি পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। আর এরপরেই তাঁর বিরুদ্ধে দেওয়া আদালতের রক্ষাকবচ তুলে নেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় রাজ্য সরকার। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, “আগামী ২৬ মে পর্যন্ত জাহাঙ্গিরের রক্ষাকবচ বহাল থাকবে। এরপর বিষয়টি আবার খতিয়ে দেখে আদালত সিদ্ধান্ত নেবে।”

এর আগে জাহাঙ্গির খান অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। সেই কারণেই গত সোমবার তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে আদালত নির্দেশ দেয়, ২৬ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে তদন্তে কোনও বাধা নেই বলেও স্পষ্ট জানায় আদালত। পাশাপাশি তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয় জাহাঙ্গিরকে।

উল্লেখ্য, আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং ভোটের ফল প্রকাশ হবে ২৪ মে। তার আগেই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জাহাঙ্গির ঘোষণা করেন, “ফলতার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই আমি পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” এরপরই বুধবার আদালতে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় দাবি করেন, জাহাঙ্গির ভোটের প্রার্থী ছিলেন বলেই আদালত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। এখন তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোয় সেই নির্দেশ পুনর্বিবেচনা করা উচিত।

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান, আপাতত ২৬ মে পর্যন্ত আগের নির্দেশই বহাল থাকবে। ফলে এই মুহূর্তে কিছুটা স্বস্তিতে জাহাঙ্গির খান। তবে ২৬ মে-র পর আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন সবার নজর ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন