31 C
Kolkata
Thursday, April 16, 2026
spot_img

Weather Forecast: দাবদাহের দহন পেরিয়ে ঝড়বৃষ্টির ছোঁয়া: স্বস্তি ক্ষণিক নাকি মৌসুম বদলের বার্তা?

কলকাতা: ভ্যাপসা গরমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বঙ্গবাসী। প্রখর রোদের তেজ আর অতিরিক্ত আদ্রতায় হাঁসফাঁস করছিল মানুষজন (Weather Forecast)। চাতক পাখির মত চেয়েছিল একটু বৃষ্টির অপেক্ষায়। আর বছরের দ্বিতীয় দিনেই সেই মনস্কামনা পূরণ করলেন ইন্দ্রদেব! লক্ষ্মীবারের সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকেই রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast)। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই একাধিক জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু তাই নয়, বেশ কিছু জেলায় কালবৈশাখীরও পূর্বাভাস (Weather Forecast) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে কলকাতার আকাশ?

সকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও ঝেঁপে বৃষ্টি হবে না কলকাতায়। জানা গিয়েছে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Forecast)।

ঝড়বৃষ্টি কোথায় কোথায়?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার বহু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির দু-একটি জায়গায় একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।
এছাড়া, উল্লিখিত জেলাগুলির এক বা দুটি স্থানে বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া (ঘণ্টায় প্রায় ৫০–৬০ কিমি বেগে) বয়ে গিয়ে ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রেও এক বা দুটি জায়গায় বজ্রপাতসহ দমকা হাওয়া (ঘণ্টায় প্রায় ৪০–৫০ কিমি বেগে) সহ ঝড় হতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কালবৈশাখীর আশঙ্কা থাকছে, সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। এছাড়া ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে।

গরম বাড়বে কোথায়?

তবে এখনই পুরোদমে কালবৈশাখী ঢুকছে না বাংলায়। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়বে গরম। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পাবে। সুতরাং, আদ্রতা ও তীব্র গরমে নাজেহাল হতে হবে এই সব জেলার বাসিন্দাদের (Weather Forecast)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন