32.1 C
Kolkata
Friday, August 14, 2026
spot_img

অনন্তের ‘বয়সের কথা মাথায় রেখেই’ কি গ্ৰেফতারি নয়? বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু!

কলকাতা: নেতাজির অপমানে ক্ষুব্ধ বঙ্গবাসী! নেতাজিকে নিয়ে লাগাতার বিষোদগার করা সত্ত্বেও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে (Anant Maharaj) গ্ৰেফতার করছে না পুলিশ! ‘শাস্তি’ স্বরূপ বৃহস্পতিবার কেবল তাঁর মমতার দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেয় রাজ্য সরকার। কিন্তু এতে ক্ষোভ মেটেনি জনতার! নেতাজির অপমানে অনন্ত মহারাজকে গ্ৰেফতারির দাবী তুলছে বিভিন্ন মহল! তবে নেতাজির বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করায় ৫ জনকে গ্ৰেফতার করা হলেও পাড় পেয়ে যাচ্ছেন বিজেপির রাজ্যসভার সাংসদ! কিন্তু কেন?

শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিলেন বড় ইঙ্গিত! প্রসঙ্গত, নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রবল রাজনৈতিক চাপে রাতারাতি ইউ-টার্ন নিয়ে ক্ষমা চেয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। বৃহস্পতিবার মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় মাত্র ১৭ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন অনন্ত (Anant Maharaj)। সেখানেই নেতাজির প্রতি সম্মান জানিয়ে নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

যার প্রেক্ষিতে শুক্রবার MLA কাপের উদ্বোধনে গিয়ে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন শুভেন্দু (Suvendu Adhikari) । অনন্তের ক্ষমাপ্রার্থনা প্রসঙ্গে তিনি বলেন, “উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন।” তবে একইসঙ্গে অনন্তের বয়স এবং রাজ্যসভার বর্ষীয়ান সদস্য হওয়ার বিষয়টিও মাথায় রাখার কথা জানান তিনি। শুভেন্দুর কথায়, ওঁর বয়সের কথা মাথায় রেখেই বলছি, নিজের সোশ্যাল মিডিয়ায় অনন্ত মহারাজ ক্ষমা চেয়ে নিয়েছেন, “ভাল করেছেন।”

এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ‘বয়সের কথা মাথায় রেখেই’ আর কোনও কড়া পদক্ষেপ নেবে না রাজ্য সরকার? যেখানে নেতাজির বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করার অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ২৮৭টি ফেসবুক পোস্ট ডিলিট করানো হয়েছে এবং দায়ের হয়েছে ৬টি FIR। সেখানে অনন্ত মহারাজের (Anant Maharaj) ‘বঙ্গবিভূষণ’ কেড়ে নেওয়া এবং ১৭ সেকেন্ডের ‘ক্ষমা ভিডিও’-তেই নরম হয়ে গেল শুভেন্দু-সরকার?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন