26.9 C
Kolkata
Monday, July 6, 2026
spot_img

নির্যাতিতার পরিবারের সাথে মমতার সাক্ষাতে বাধা? ‘হাউজ অ্যারেস্ট’ অভিযোগ করতেই কালীঘাট থেকে সরল পুলিশ!

Aaj India Desk, কলকাতা : বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়ির সামনে হঠাৎ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তৃণমূলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারুইপুরে যেতে বাধা দিতেই তাঁকে ‘হাউজ অ্যারেস্ট’ করা হয়েছে। এরপর সোমবার সকালেই দ্রুত সেই অতিরিক্ত পুলিশ বাহিনী সরিয়ে নেওয়া হয়। বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থাই বহাল রয়েছে।

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার থেকেই উত্তেজনা ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধারের পর বিক্ষোভ, রাস্তা অবরোধ, এক অভিযুক্তকে গণপিটুনি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এই পরিস্থিতির মধ্যেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুর যাওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি মৃতার বাবার সঙ্গেও ফোনে কথা বলেন। তবে সন্ধ্যার পর তাঁর কালীঘাটের বাড়ির সামনে বিপুল পুলিশ মোতায়েনের ছবি সামনে আসে। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তৃণমূলের আইটি সেল।

ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, তাঁকে বারুইপুরে যেতে না দেওয়ার উদ্দেশ্যেই বাড়ির সামনে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিনি বলেন, ঘটনার পর থেকেই তিনি উদ্বিগ্ন ছিলেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁর অভিযোগ, বাড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কার্যত তাঁকে নজরবন্দি করে রাখা হয়েছিল। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এলাকায় কোনও নিষেধাজ্ঞা জারি না থাকা সত্ত্বেও এত বড় পুলিশি মোতায়েনের প্রয়োজন কেন হয়েছিল।

কালীঘাটে এইভাবে হঠাৎ অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং অভিযোগের সাথে সাথে তা পরদিন সরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে , প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে না দিয়ে কোন বার্তা দিতে চাইছে বিজেপি সরকার ? রাজনৈতিক সভা, প্যারেডের অনুমতি না দেওয়ার পর তবে কি এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর যেকোনো কর্মসূচিতেই বাধা দেওয়া হবে?

তবে এই সমস্ত অভিযোগই একবাক্যে খারিজ করেছে বিজেপি। দলের নেতা দিলীপ ঘোষ দাবি করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে পুলিশ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন