33.1 C
Kolkata
Sunday, July 12, 2026
spot_img

ভোট দিলেও মিলল না রেশন? কোথায় গলদ খুঁজছে খাদ্য দফতর?

Aaj India Desk,কলকাতা:ভোটার তালিকা (Voter List)-য় নাম রয়েছে, ভোটও দিয়েছেন নিয়মিত। কিন্তু রেশন কার্ডে (Ration Card)-র কোনও হদিস নেই! কোচবিহারে এমন প্রায় ৬২ হাজার মানুষের তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। জেলা খাদ্য দফতরের আধিকারিকরাও এই তথ্য দেখে বিস্মিত।

জানা যাচ্ছে ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের রেশন ব্যবস্থার আওতায় থাকা না থাকার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে খাদ্য দফতর। সেই যাচাই প্রক্রিয়াতেই উঠে এসেছে এই তথ্য। এখনও পর্যন্ত যে নামগুলি পরীক্ষা করা হয়েছে, তার মধ্যেই প্রায় ৬২ হাজার মানুষের কোনও রেশন কার্ডের তথ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কোচবিহারে সংশোধনী প্রক্রিয়ায় প্রায় ১ লক্ষ ২২ হাজার ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। পাশাপাশি, আরও প্রায় ১ লক্ষের বেশি ভোটারের নাম বিভিন্ন আইনি প্রক্রিয়ার কারণে আপাতত মূল তালিকার বাইরে রয়েছে। সব মিলিয়ে প্রায় ১ লক্ষ ৯৮ হাজার মানুষের একটি তালিকা খাদ্য দফতরের হাতে তুলে দেওয়া হয় যাচাইয়ের জন্য।

এর মধ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার নাম রেশন ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। সেই যাচাইয়েই দেখা গিয়েছে, প্রায় ৬২ হাজার মানুষের ভোটার পরিচয়পত্র থাকলেও তাঁদের নামে কোনও রেশন কার্ড নেই। অন্যদিকে, প্রায় ১২ হাজার ব্যক্তি ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। ফলে তাঁদের ক্ষেত্রে আপাতত রেশন সুবিধায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও প্রায় ৭৮ হাজার নাম যাচাই করা বাকি রয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই ঘটনার পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের একাংশের মতে, এর মধ্যে অনেকেই পরিযায়ী শ্রমিক হতে পারেন, যাঁদের নামে কখনও রেশন কার্ড তৈরি হয়নি। আবার অনেকের মৃত্যু হওয়ায় তাঁদের নাম আর গণবণ্টন ব্যবস্থায় সক্রিয় নেই। পাশাপাশি সীমান্তবর্তী জেলা হওয়ায় অনুপ্রবেশ সংক্রান্ত প্রশ্নও উঠতে শুরু করেছে। কীভাবে এত সংখ্যক মানুষের নাম ভোটার তালিকায় থাকলেও রেশন ব্যবস্থার বাইরে রয়ে গেল, তা নিয়েই এখন আলোচনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন