33.1 C
Kolkata
Sunday, July 12, 2026
spot_img

‘অনাহুতের মতো ঘুরছিলেন, ভেবেছিলাম রেস্তোরাঁয় এসেছেন’-পানিহাটির নির্মলকে ডাকেনি ঋতব্রত শিবির?

Aaj India Desk, কলকাতা: শনিবার ‘নব তৃণমূল ব্লক’-এর বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) উপস্থিতিতে হওয়া এই বৈঠকে আচমকাই দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)-কে। দীর্ঘদিন জনসমক্ষে না দেখা যাওয়ায় তাঁর উপস্থিতি নিয়েই শুরু হয় নানা আলোচনা। তবে রাতেই পরিস্থিতি বদলে যায়। ঋতব্রত শিবির স্পষ্ট জানিয়ে দেয়, পানিহাটির নির্মল ঘোষকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁদের দাবি, বৈঠকের জন্য ডাকা হয়েছিল মেদিনীপুরের নির্মল ঘোষকে। একই নাম থাকার কারণে বিভ্রান্তি তৈরি হয়ে থাকতে পারে।

ঋতব্রত শিবিরের এক নেতা বলেন, “পানিহাটির নির্মল ঘোষকে আমরা ডাকিনি। তিনি যদি দাবি করেন যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাহলে কোন নম্বর থেকে ফোন এসেছে, সেটাও জানানো উচিত। আমরা তাঁকে বৈঠকে নেওয়ার কোনও সিদ্ধান্ত নিইনি।” অন্যদিকে, বৈঠকে উপস্থিত হওয়ার আগে নির্মল ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি আমন্ত্রণ পেয়েই সেখানে গিয়েছেন। ফলে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি তোলাবাজির অভিযোগে পানিহাটির এক বার ও হোটেল ব্যবসায়ী সুশান্ত সরকারকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। এরপর থেকেই নির্মল ঘোষকে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছিল না। রাজনৈতিক মহলে এমনও আলোচনা চলছিল যে তিনি গা ঢাকা দিয়েছেন। যদিও শনিবার সেই জল্পনা উড়িয়ে দিয়ে নির্মল ঘোষ বলেন, “গা ঢাকা? কে বলেছে?” এদিন তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, “আমার হৃদয় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। অভিষেককে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন