29 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

কমিশনে জয়ের উচ্ছ্বাস! ৪০ ডিগ্রি-তেও ভোটারদের সক্রিয় অংশগ্রহণ

Aaj lndia Desk,কলকাতা : দিনভর টানটান উত্তেজনার মধ্যেই সম্পন্ন হল বিধানসভা নির্বাচন(Assembly Election) এর প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া । ভোটের আগে থেকেই রাজ্যজুড়ে তৈরি হয়েছিল একের পর এক ভোট আবহে অসন্তোষ, কখনও এসআইআর (SIR )নিয়ে জোর চর্চা, আবার কখনো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া , কিছু কম উত্তেজনা প্রবল ছিল না ঘটনা গুলো । সব মিলিয়ে বলা চলে বিক্ষোপে তালিকা লিস্ট যেন বেশ লম্বাই ছিল ।

তবে এই সব বিতর্ক, অভিযোগ আর অস্থিরতার আবহকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই প্রথম দফাতেই বড় সাফল্যের মুখ দেখল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের হারই সেই সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ , বিকেল পর্যন্ত প্রায় ৮৯ শতাংশ, অর্থাৎ ৯০ ছুঁইছুঁই । এই বিপুল সংখ্যাই জানিয়ে দিচ্ছে, সমস্ত বাধা পেরিয়েও গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা এখনোও অটুট।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো , এই হার ছাপিয়ে গেল ২০১১ সালের রেকর্ডকেও। এক দশকের বেশি পুরনো সেই নজির আজ ভেঙে ফেলো , কার্যত ২০২৬-এর ভোট যেন নতুন ইতিহাস লিখল এ কথা বলায় চলে । উত্তাপ, বিতর্ক, অনিশ্চয়তা সব কিছুকে পিছনে ফেলে শেষ পর্যন্ত জয় হল ভোটারদের সক্রিয় অংশগ্রহণেরই।

২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল, যার হার ছিল ৮৪% এর বেশি , যদিও এই রেকর্ড বিকেল পাঁচটা পর্যন্তই প্রথম রেকর্ড হিসেবে স্বীকৃত থাকলেও ইতিহাস রচনা করলো ২৬ এর বিধানসভা নির্বাচনের ৮৯ % টাই , সুতরাং এ কথা বলাই চলে নতুন একটা ইতিহাস গড়ল ২৬ এর বিধানসভা নির্বাচন ।

তবে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার প্রায় ৯৩.১২ শতাংশে পৌঁছেছে , বলা চলে জেলা হিসেবে নতুন রেকর্ড করল দিনাজপুর ।

সকাল থেকে বাধা তো কম ছিল না, আবহাওয়া ও কম বিরোধিতা করেনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই । কোনও কোনও জেলার তাপমাত্রা আজ ৪০ ডিগ্রি সেলসিয়াল পার করেছে। তবে ৪০ ডিগ্রিতেও মানুষের উচ্ছ্বাস আবারো প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া শুধুমাত্র প্রক্রিয়াতেই সীমাবদ্ধ না। এ নাগরিক অধিকারের এক গণতান্ত্রিক প্রয়োগ ।তবে এই দমবন্ধ করা আবহাওয়াও থামাতে পারেনি ভোটারদের উৎসাহ। প্রখর রোদ উপেক্ষা করেই সকাল থেকে বুথের সামনে দেখা গেছে লম্বা লাইন। নারী পুরুষ, তরুণ থেকে প্রবীণ সবাই নিজের ভোটাধিকার প্রয়োগে ছিলেন সমানভাবে।

এদিকে, নির্বাচন কমিশন (ECI) এই উচ্চ ভোটদানের হারে সন্তোষ প্রকাশ করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে এবং বড় কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারা খুশি। পাশাপাশি, এত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভোটারদের সক্রিয় অংশগ্রহণকে গণতন্ত্রের জয় হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে,২০২৬ সালের এই নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, বরং গণতান্ত্রিক চেতনার এক বড় উদযাপন হিসেবেই ধরা দিচ্ছে।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন