30 C
Kolkata
Tuesday, April 14, 2026
spot_img

চায়ের আড্ডায় চলছে তৃণমূল-বিজেপির ‘সেটিং’ ! অভিযোগ নাকচ শওকতের !

Aaj India Desk, দক্ষিন ২৪ পরগনা : ভোটের আগে ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Shawkat Mollah) ও বিজেপি প্রার্থীর আকস্মিক সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রায় এক ঘণ্টার কথাবার্তার পর শওকতের বিজেপি প্রার্থীর মায়ের আশীর্বাদ নেওয়ার দৃশ্য ভাইরাল হতেই ‘সেটিং’-এর অভিযোগ তোলেন বিরোধীরা। তবে সেই অভিযোগ সরাসরি খারিজ করেছেন শওকত মোল্লা।

মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ হঠাৎ শওকত মোল্লা (Shawkat Mollah) ভাঙড়ে জয়ন্ত গায়েনের বাড়িতে যান। দুই প্রার্থীর মধ্যে চা-জলখাবার সহযোগে দীর্ঘ সময় আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় জয়ন্তর মা শওকতের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই দৃশ্যের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

গোপন সমঝোতার অভিযোগ 

ঘটনার পরই আইএসএফ ও সিপিএম অভিযোগ তোলে, তৃণমূল ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা রয়েছে। তাদের দাবি, শওকত মোল্লা ও জয়ন্ত গায়েনের মধ্যে আগে থেকেই পরিচয় রয়েছে। পাশাপাশি জয়ন্তর পরিবারের একাংশের সঙ্গে তৃণমূলের যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলা হয়। বিরোধীদের আরও দাবি, জয়ন্ত গায়েন এখনও পর্যন্ত সক্রিয়ভাবে বিজেপির হয়ে প্রচারে নামেননি। এমনকি তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও কড়া মন্তব্যও করেননি তিনি। এই ঘটনায় সেই অভিযোগ নতুন করে সামনে এসেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

শওকতের পাল্টা জবাব

তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে শওকত মোল্লা (Shawkat Mollah) বলেন, “বিজেপি প্রার্থীর মা তৃণমূলেরই একজন মহিলা নেতা। তাঁর বাড়িতে যাওয়াটা স্বাভাবিক। এর সঙ্গে কোনও রাজনৈতিক সমঝোতার সম্পর্ক নেই। আমরা কোনওদিন বিজেপির সঙ্গে সেটিং করব না।”

উল্লেখ্য, রাজ্যে নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক সভায় তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি পাল্টা জবাব দিয়েছেন। তবে এই পুরো বাকযুদ্ধই কেবল লোক দেখানো খেলার ছক কিনা তা নিয়ে আগে থেকেই উঠছিল প্রশ্ন। এই প্রেক্ষাপটে ভাঙড়ের এই ঘটনা তৃনমূল-বিজেপি সেটিং সংক্রান্ত রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়েছে। শেষ পর্যন্ত এই ঘটনার প্রকৃত প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে ভোটারদের প্রতিক্রিয়া ও আগামী দিনের রাজনৈতিক পদক্ষেপের উপর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন