32 C
Kolkata
Friday, July 17, 2026
spot_img

মুর্শিদাবাদ ট্র্যাজেডিতে দায় কার? গ্রেফতার গেটম্যান, তদন্তে বিশেষ কমিটি!

মুর্শিদাবাদ: শুক্রবার সকালে লেভেল ক্রসিং-এর গেটম্যানের গাফিলতি প্রাণ কেড়েছে ২ ছাত্রী সহ মোট ৩ জনের (Murshidabad train accident)। শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে লেভেল ক্রসিংয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পর বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। ঘটনার তদন্তে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যান এবং সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে রেল।

শুক্রবার সকালে একটি দ্রুতগতির ট্রেন খোলা লেভেল ক্রসিং পেরোতে গিয়ে একটি পুলকার ও এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। দুর্ঘটনায় (Murshidabad train accident) পুলকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ ছাত্রী সহ মৃত্যু হয় সাইকেল আরোহীর। রক্তাক্ত সেই দৃশ্য ঘিরে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

ক্ষুব্ধ স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের চরম অবহেলার কারণেই এই দুর্ঘটনা (Murshidabad train accident)। বিক্ষুব্ধ জনতা গেটম্যানকে কেবিনের ভিতরে আটকে তালাবন্ধ করে রাখেন। তাঁদের দাবি ছিল, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁকে ছাড়া হবে না। পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেটম্যানকে পাকড়াও করে গ্রেফতার করে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, প্রাথমিক তদন্তে গেটম্যান ও সুপারভাইজারের গাফিলতির ইঙ্গিত মিলেছে। সেই কারণেই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ১০ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে প্রশ্ন উঠছে, যখন রেল নিরাপত্তা নিয়ে বারবার জোর দেওয়া হচ্ছে, তখন কীভাবে একটি ব্যস্ত লেভেল ক্রসিংয়ে এমন মারাত্মক ত্রুটি ঘটল (Murshidabad train accident)? সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। মৃতদের পরিবার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন নজর, তদন্তে ঠিক কী উঠে আসে এবং এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শেষ পর্যন্ত কারা দায়ী সাব্যস্ত হন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন