27.1 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

‘চোর চোর’ স্লোগান বিমানবন্দরে! অভিষেকের পরের গন্তব্য কি ভবানীভবন?

Aaj India Desk,কলকাতা: সই জালিয়াতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডির কাছে হাজিরা দেওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) এর। এরই মাঝে বৃহস্পতিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে কিছু বিক্ষোভকারী ‘চোর চোর’ স্লোগান দেন বলে অভিযোগ।তবে পরের গন্তব্য ভবাণীভবন কি না তা এখনো স্পষ্ট না ।

সন্ধ্যা ৫টা ২০ মিনিট নাগাদ কালীঘাটের বাড়িতে পৌঁছন অভিষেক। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে সিআইডির কাছে হাজিরা দিতে হবে। সেই নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই তাঁর কালীঘাটে পৌঁছনো ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তিনি কি যাচ্ছেন ভবানীভবন?

এখন নজর, কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তিনি কখন ভবানীভবনে পৌঁছন এবং সিআইডির জিজ্ঞাসাবাদে কী তথ্য সামনে আসে।

ভবানী ভবন চত্বরে দুপুর থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূল নেতার সম্ভাব্য হাজিরাকে কেন্দ্র করে। সন্ধ্যা ৬টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে উপস্থিত হলে সই জাল মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডির বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে বলে সূত্রের খবর।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না, তবে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালাতে কোনও বাধা নেই। নোটিস দেওয়া হলেও সাড়া না মেলার কারণেই এখন সরাসরি হাজিরার জন্য বলা হয়েছে বলে সিআইডির দাবি।

রেজোলিউশনে স্বাক্ষর ও উপস্থিতি নিয়ে অসঙ্গতির অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন