33 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

‘যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে’, বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Aaj lndia Desk,কলকাতা: দেশজুড়ে একের পর এক পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। NEET প্রশ্নফাঁস থেকে শুরু করে CBSE পরীক্ষায় অনিয়ম এবং সাম্প্রতিক SSC GD নিয়োগ পরীক্ষাকে ঘিরে বিতর্ক সবকিছু নিয়েই কেন্দ্রকে কড়া ভাষায় নিশানা করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেছেন, দেশের যুব সমাজকে অনিশ্চয়তা, মানসিক চাপ এবং বিশ্বাসঘাতকতার এক চক্রের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, কোটি কোটি ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থী বছরের পর বছর কঠোর পরিশ্রম করে,ঘুম-স্বস্তি ত্যাগ করে এবং পরিবারের আশা-আকাঙ্ক্ষা বুকে নিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু বদলে তাঁরা পাচ্ছেন প্রশ্নফাঁস, প্রযুক্তিগত ত্রুটি, অব্যবস্থা এবং ভেঙে পড়া পরীক্ষাব্যবস্থা।

বিশেষ করে SSC GD পরীক্ষাকে কেন্দ্র করে সরব হয়েছেন অভিষেক। তাঁর দাবি, প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। অনেকেই ধার করা টাকা নিয়ে শত শত কিলোমিটার দূরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে গিয়ে বহু পরীক্ষার্থী সার্ভার বিভ্রাট, বিশৃঙ্খলা এবং নিরাপত্তা গাফিলতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

তৃণমূল সাংসদের কথায়, এটি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং “মেধাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার”। তিনি আরো দাবি করেছেন, দেশের একটি বড় প্রজন্ম ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে যে কঠোর পরিশ্রম করলেও শেষ মুহূর্তে গোটা ব্যবস্থাই তাঁদের ব্যর্থ করে দিতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যে সরকার পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে পারে না, তারা দেশের ভবিষ্যৎ রক্ষার দাবিও করতে পারে না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দেশের যুব সমাজ সব দেখছে এবং সময়মতো তার জবাবও দেবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন