27.6 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

রাজ্যের ঋণের পরিমাণ ৮ লক্ষ কোটি টাকা! পরিশোধের কী উপায় জানালেন মুখ্যমন্ত্রী ?

Aaj India Desk, কলকাতা: রাজ্যের ক্রমবর্ধমান ঋণের বোঝা এবং তা মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার হুগলির ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে তিনি দাবি করেন, বর্তমানে রাজ্যের ঋণের পরিমাণ প্রায় ৮ লক্ষ কোটি টাকা। এই পরিস্থিতিতে শিল্পে বিনিয়োগ বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, বামফ্রন্ট সরকার ক্ষমতা ছাড়ার সময় রাজ্যের ঋণের পরিমাণ ছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা। তাঁর দাবি, পরবর্তী ১৫ বছরে সেই ঋণের অঙ্ক বেড়ে প্রায় ৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ফলে ঋণের আসল ও সুদ—দু’টিই বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। রাজ্যের আর্থিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অনুযায়ী রাজ্যের ঋণ-জিএসডিপি (Debt-to-GSDP) অনুপাত প্রায় ৩৮ শতাংশ, যা আগের তুলনায় সামান্য কমেছে।

বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে ঋণ শোধে ?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য অনুযায়ী, রাজ্যের চলতি ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় ৫৩ হাজার কোটি টাকা সুদ এবং ৫৪ হাজার ৬০০ কোটির বেশি ঋণ পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ প্রায় ১ লক্ষ কোটি টাকা শুধুমাত্র ঋণ ও সুদ পরিশোধের জন্য ব্যয় করা হচ্ছে। তাঁর মতে, এই আর্থিক চাপ উন্নয়নমূলক খাতে ব্যয়ের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

বিনিয়োগ বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির লক্ষ্য

এই প্রেক্ষিতে শিল্পে নতুন বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগ বাড়লে রাজ্যের রাজস্বও বাড়বে, যা ভবিষ্যতে ঋণের চাপ কমাতে সহায়ক হবে। ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের ৬০০ কোটি টাকার বিনিয়োগকে সেই লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, নতুন শিল্প প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। তাঁর দাবি, শিল্পায়ন, রাজস্ব বৃদ্ধি এবং আর্থিক শৃঙ্খলা এই তিনটি লক্ষ্যকে সামনে রেখেই সরকার এগোতে চায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন