28.4 C
Kolkata
Thursday, July 30, 2026
spot_img

হঠাৎ প্রধানমন্ত্রী ডেকে পাঠালেন শীর্ষ মন্ত্রীদের, কী নিয়ে জরুরি বৈঠক?

Aaj India Desk, নয়াদিল্লি: আরব দুনিয়ায় দ্রুত বদলে যাওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের কেন্দ্রীয় সরকারের (Central Government) অন্দরে। বিশেষ করে এই পরিস্থিতির প্রভাব যাতে দেশের তেল ও জ্বালানির সরবরাহে না পড়ে, তা নিশ্চিত করতে সংসদ ভবনেই মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (CCS) জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের বাদল অধিবেশন চলাকালীনই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু, জে পি নাড্ডা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী এবং বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পাশাপাশি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, নিরাপত্তা ও অর্থনৈতিক দফতরের শীর্ষ আধিকারিকেরাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

সরকারি সূত্রের খবর, আরব অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে ভারতের অপরিশোধিত তেল, এলপিজি, এলএনজি-সহ বিভিন্ন জ্বালানি আমদানিতে কোনও সমস্যা তৈরি হতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও বিস্তারিত আলোচনা চলছে।

ভারতের ব্যবহৃত অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের বড় অংশই আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে। তাই সেখানে সংঘাত আরও বাড়লে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তার প্রভাব ভারতের জ্বালানি সরবরাহ, বাজারদর এবং অর্থনীতির ওপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই কারণেই সম্ভাব্য যে কোনও জরুরি পরিস্থিতির জন্য দেশের প্রস্তুতি কতটা রয়েছে, তা পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা। একই সঙ্গে প্রয়োজন হলে দ্রুত কী ব্যবস্থা নেওয়া হবে, সেই পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে। বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন