37.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

তৃণমূল ভবনে মালিকের এন্ট্রি, নেতাদের ‘লগ আউট’! মিলল শুধু দারোয়ান!

কলকাতা: রাজত্ব নেই, নেতা নেই, পড়ে আছে ভবনটা (Trinamool Bhavan)। একটা সময় মেট্রোপলিটানে যে বহুতলের সামনে ছিল কড়া নিরাপত্তা, সার দিয়ে দাঁড়িয়ে থাকত গাড়ি, বর্তমানে ক্ষমতা বদলের পর সেখানে দাঁড়িয়ে আছেন কেবল দারোয়ান। ভাড়া নেওয়া ঘরটির মালিকও আজ বাড়ি ফেরত নিতে উপস্থিত। কিন্তু নেবেন কাদের থেকে? মেট্রোপলিটনের তৃণমূল ভবনে (Trinamool Bhavan) গিয়ে দায়য়ান ছাড়া কাউকে খুঁজে পেলেন না বাড়ির মালিক মন্টু সাহা।

ই এম বাইপাল লাগোয়া মেট্রোপলিটনের বহুতলটি ডেকরেটর্স ব্যবসায়ী মন্টু সাহার থেকে ভাড়া নিয়েছিল তৃণমূল। ক্ষমতা বদলের পর বেশ কয়েকবার ফোনে নেতাদের সঙ্গে বাড়িটি ফেরত নেওয়ার জন্য ফোন করেছিলেন বলে জানিয়েছেন মন্টু সাহা। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি। অগত্যা রবিবার ছেলেকে সঙ্গে নিয়ে সশরীরে বাড়িটি ফেরত নেওয়ার বিষয়ে কথা বলতে যান মন্টু বাবু।

কিন্তু তৃণমূল ভবনে (Trinamool Bhavan) গিয়ে দেখেন, কোনও নেতা নেই। অগত্যা দারয়ানের সঙ্গে কথা বলেই ফিরতে হয় তাঁকে। এরপর তৃণমূল নেতৃত্বের উদ্দেশে বাড়ি ছাড়ার নোটিস দিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্টুবাবু। চিঠির উত্তর না মিললে কিংবা বাড়ির দখল না ছাড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

২০২২ সালে তপসিয়ার পুরনো তৃণমূল ভবনে (Trinamool Bhavan) সংস্কারের কাজ শুরু হওয়ায় মেট্রোপলিটনের এই বহুতলটি ভাড়া নেয় তৃণমূল। মন্টু সাহার দাবি, চুক্তির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে ভবনটি রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হলে সম্পত্তির ক্ষতির আশঙ্কাও রয়েছে। যদিও এখনও পর্যন্ত ভাড়া বাবদ সমস্ত পাওনা তৃণমূল মিটিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন