37.1 C
Kolkata
Monday, July 13, 2026
spot_img

লুকোচুরি শেষ! কীভাবে গ্রেফতার হলেন নির্মল ঘোষের ‘গুণধর পুত্র’ তীর্থঙ্কর?

কলকাতা: পুলিশের সঙ্গে লুকোচুরি শেষ! ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার পাশাপাশি এক লটারি বিজয়ীর কাছ থেকে কোটি টাকার পুরস্কারের অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের র‍্যাডারে ছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের (Nirmal Ghosh) ছেলে তথা তৃণমূলের প্রাক্তন প্রার্থী তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)।

রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বরের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সোমবার সকালে গ্রেফতারের কথা নিশ্চিত করে পুলিশ। সোমবারই তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের একটি হোটেলে তীর্থঙ্কর (Tirthankar Ghosh) লুকিয়ে রয়েছেন বলে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে খড়দা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এক লটারি বিজয়ীর কাছ থেকে বন্দুক দেখিয়ে কোটি টাকার পুরস্কারের অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তীর্থঙ্করের বিরুদ্ধে। কীভাবে সেই অর্থ আত্মসাৎ করা হয়েছিল, এই ঘটনায় আর কারা জড়িত ছিলেন এবং ওই টাকা কার কার মধ্যে বণ্টন করা হয়েছিল, তীর্থঙ্করের কাছ থেকে এই সব প্রশ্নেরই উত্তর চাইছেন তদন্তকারীরা, বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। তবে তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। রাজ্যে সরকার পরিবর্তনের পর নির্মল ঘোষ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক পুরনো মামলার তদন্তে গতি আসে। সেই আবহেই প্রথমে নির্মল ঘোষকে (Nirmal Ghosh) নিয়ে জোর চর্চা শুরু হয়, আর এবার গ্রেফতার হলেন তাঁর ছেলে তীর্থঙ্কর।

পুলিশের দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তীর্থঙ্কর ঘোষকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত ছিলেন কি না এবং অভিযোগে উল্লিখিত অর্থের লেনদেন কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এই বিষয়ে তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন