31.9 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

টেলিগ্রামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে , নির্দেশ কেন্দ্রের

Aaj lndia Desk,নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার এবার পাইরেটেড সিনেমা (Pirated movies) ও ওয়েব সিরিজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম(Telegram )- এর মাধ্যমে অবাধে চুরি করা সিনেমা, ওয়েব সিরিজ এবং অন্যান্য ওটিটি কনটেন্ট ছড়িয়ে পড়ছে এই অভিযোগের ভিত্তিতেই টেলিগ্রাম কর্তৃপক্ষকে নোটিস পাঠানো হয়েছে।

সরকার জানিয়েছে, টেলিগ্রামকে অবিলম্বে তাদের প্ল্যাটফর্ম থেকে সমস্ত পাইরেটেড বা কপিরাইট লঙ্ঘনকারী কনটেন্ট সরিয়ে ফেলতে হবে। শুধু তাই নয়, আগামী ১৫ দিনের মধ্যে এই ধরনের বেআইনি কনটেন্ট বন্ধ করতে তারা কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে।

গত কয়েক বছর ধরে অভিযোগ উঠছিল, নতুন কোনও সিনেমা হলে বা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই তার পাইরেটেড কপি টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়ছে। সেখান থেকে বহু মানুষ বিনামূল্যে সেই সিনেমা বা সিরিজ ডাউনলোড করছেন। এর ফলে চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা, সম্প্রচারকারী সংস্থা এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, সিনেমা বা ওয়েব সিরিজ চুরি করে ছড়িয়ে দেওয়া শুধু কপিরাইট লঙ্ঘন নয়, এটি ভারতের কপিরাইট আইন, ১৯৫৭ এবং সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২ অনুযায়ী শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। তাই টেলিগ্রামকে আরও সক্রিয়ভাবে পাইরেসি রুখতে হবে এবং আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকার আরও জানতে চেয়েছে, প্রযোজক, ওটিটি প্ল্যাটফর্ম এবং আইন প্রয়োগকারী সংস্থার স্বার্থ রক্ষায় টেলিগ্রাম এতদিন কী কী পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইন ও আইটি রুলস অনুযায়ী একটি সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি হিসেবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশও দেওয়া হয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপর নজরদারি বাড়াতে সম্প্রতি সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপের প্রস্তাবিত ‘ইউজারনেম’ ফিচার নিয়েও মেটাকে নোটিস পাঠানো হয়েছিল। এবার সিনেমা ও ওটিটি কনটেন্টের পাইরেসি রুখতে টেলিগ্রামের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দ্র। এখন টেলিগ্রামের জবাব এবং পরবর্তী পদক্ষেপের দিকেই নজর অনেকের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন