30 C
Kolkata
Tuesday, June 2, 2026
spot_img

আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া (Baduria)-য় চাঞ্চল্যকর ঘটনা। যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদ্যের (Zahidul Haque Baido) ঝুলন্ত দেহ মঙ্গলবার সকালে তাঁর নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে তাঁর মৃত্যু (Death) হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই নানা অভিযোগকে কেন্দ্র করে চাপের মুখে ছিলেন ওই পঞ্চায়েত প্রধান। এলাকার বাসিন্দাদের একাংশ তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন। অভিযোগ ছিল, ‘স্বচ্ছ ভারত মিশন’-এর অধীনে পাওয়া একটি আধুনিক ব্যাটারিচালিত ময়লা সংগ্রহের গাড়ি বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এই অভিযোগকে কেন্দ্র করে গত ৩১ মে বহু মানুষ তাঁর বাড়ির সামনে জমায়েত হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি ছিল, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই সময় বাদুড়িয়া থানার পুলিশও তদন্তের জন্য তাঁর বাড়িতে গিয়েছিল। তবে তখন তাঁর খোঁজ মেলেনি বলে জানা যায়।

এদিকে, মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, জাহিদুল হক বৈদ্যের উপর বিপুল ঋণের চাপ ছিল। ঠিকাদারদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে তিনি সমস্যায় পড়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। তবে এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন