30.2 C
Kolkata
Wednesday, June 3, 2026
spot_img

সময়ের অদ্ভুত পরিহাস! আজ মমতার ছায়াতেই কুণাল ?

Aaj India Desk, কলকাতা : আজ কলকাতার ধর্মতলায় চলমান ধর্না কর্মসূচির মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস নেতা ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) । প্রবল গরম ও দীর্ঘক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকার জেরে তিনি অসুস্থ বোধ করতে শুরু করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর খোঁজখবর নেন। মঞ্চেই কুণাল ঘোষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। ঘটনাটির ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কী ঘটেছিল ধর্নামঞ্চে?

মঙ্গলবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচি চলাকালীন আচমকাই শারীরিক অস্বস্তি অনুভব করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ঘিরে ধরেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পাশে গিয়ে খোঁজ নিতে এবং শারীরিকভাবে সুস্থ করার চেষ্টা করতে দেখা যায়। বুকে কপালে হাত বুলিয়ে দিয়ে তিনি কুণাল ঘোষের সেবা করার চেষ্টা করেন। দলীয় সূত্রের দাবি, প্রাথমিক পরিচর্যার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।

সময়ের নিয়মে ঘুরল সম্পর্কের চাকা ?

ঘটনাটি রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্য তৈরি করেছে। কারণ, তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একাধিক উত্থান-পতনের সাক্ষী। সারদা মামলায় গ্রেপ্তার হওয়ার পর কুণাল ঘোষ (Kunal Ghosh) দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। সেই সময় তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভও উগরে দিয়েছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক সমীকরণ বদলায়। ধীরে ধীরে তিনি আবার তৃণমূল কংগ্রেসের সক্রিয় মুখ হয়ে ওঠেন এবং দলের অন্যতম মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন।

যে কুনাল ঘোষকে একসময় জেলে পাঠিয়েছিলেন মমতা, সেই কুনাল ঘোষকেই তিনি আজ সেবা শুশ্রুষা করার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে দলবদল, সাংগঠনিক টানাপোড়েন এবং বিরোধীদের আক্রমণের আবহে কুণাল ঘোষকেও দলের অন্যতম সক্রিয় রক্ষাকবচ হিসেবে দেখা গিয়েছে। বিভিন্ন ইস্যুতে তিনি ধারাবাহিকভাবে দলের অবস্থান তুলে ধরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সৈনিকের মতো দাঁড়িয়ে থেকেছেন। ফলে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের ইতিহাসের প্রেক্ষাপটে আজকের ঘটনাটি যে আলাদা তাৎপর্য বহন করছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন