31.5 C
Kolkata
Monday, June 29, 2026
spot_img

জল্পনা-কল্পনা শেষ! বাংলায় UCC নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

কলকাতা: জল্পনা থাকলেও সোমে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করেনি শুভেন্দু অধিকারী সরকার। বিজেপির দীর্ঘ আকাঙ্খিত এই বিল নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। এই আবহেই UCC নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনটি বিল পেশ করার সময় মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ঘোষণা করেন, আগামী আগস্ট মাসেই রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিল পেশ করা হবে। এর আগে আগামী ২ জুলাই মন্ত্রিসভায় বিলের খসড়া অনুমোদনের জন্য তোলা হবে। তারপর চার সপ্তাহ ধরে প্রস্তুতির কাজ চলবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বাদল অধিবেশনেই বিলটি বিধানসভায় আনা হবে।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, ইউসিসি বিলের খসড়া তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই। কমিটিতে বিভিন্ন ক্ষেত্রের আরও পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত খসড়া তৈরি হবে।

বিধানসভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “আমরাই পশ্চিমবঙ্গে UCC বিল আনব। গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের পর এবার বাংলাতেও সব সম্প্রদায়ের জন্য একই আইন কার্যকর হবে। ধর্মভিত্তিক আলাদা ব্যক্তিগত আইন থাকবে না। তবে আদিবাসী ও জনজাতি সম্প্রদায় এই আইনের আওতার বাইরে থাকবে।”

সরকারি সূত্রের দাবি, বিভিন্ন অংশের মানুষের মতামত নিয়েই বিলটি তৈরি করা হবে, যাতে আইনটি সাংবিধানিক ও বাস্তবসম্মত হয়। রাজ্যে UCC কার্যকর করার লক্ষ্যে এটাই সরকারের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন