31.8 C
Kolkata
Thursday, October 22, 2026
spot_img

তদন্তে নেমেছে সিট! প্যান্ডেল খোলা হবে না চোরবাগানে?

Aaj India desk, কলকাতা: কলকাতা তো বটেই, সারা দেশ স্তম্ভিত হয়ে গেছিল। সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সার্বজনীন মন্ডপে ঘটেছিল দুর্ঘটনা। কলকাতার দুর্গাপুজোর এত বছরের ইতিহাসে যা ঘটেনি। পদপিষ্ট (Stampede) হয়ে মারা যান ১৯ জন। অতিরিক্ত ভিড়, বৃষ্টি সব মিলিয়ে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ এর মধ্যেই মন্ডপ ভেঙে পড়ার ঘোষণা হয়। তাতেই হুড়হুড়ি পড়ে যায়। অনেকেই পড়ে যান আর তাদের উপর দিয়ে মানুষ চলে যায়। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই মুখ পুড়েছে সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তদন্তভার দেওয়া হবে সিটকে। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে দল ঘোষণা করা হয়েছে।

দায়িত্ব পেয়ে কি জানালেন তিনি ?

চোরবাগান সার্বজনীনে পদপৃষ্ঠ (Stampede) হওয়ার ঘটনায় দায় কার? বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, “প্রাথমিকভাবে যা দেখছি কাজ করতে গিয়ে আমি হয়তো অন্য কিছু দেখব। তবে দেখতে হবে কার জন্য এই ঘটনা ঘটেছে। সেটা কি দমকল, নাকি কলকাতা পুলিশ? কারও ঘাড়ে এখনই দোষ চাপিয়ে দেওয়া উচিত নয়। তবে নিশ্চয়ই কারও না কারও দায়িত্ব ছিল। সেই দায়িত্ব কেউ এড়াতে পারে না।” উল্লেখ্য ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। অনিন্দিতা জানান,” দায়িত্ব তো সবই সদ্য পেয়েছি। সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারিনি। তবে আমাকে দেখতে হবে কে দোষী কাকে সাজা দেওয়া উচিত। প্রাথমিক কাজ হচ্ছে সেটাই। তারপর দেখতে হবে কী ভাবে প্রতিকার করা যায়। পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়টিও দেখা জরুরি।”

সিটের তদন্ত কবে থেকে শুরু হচ্ছে? 

চোরবাগান সার্বজনীনের পদপিষ্ট (Stampede) হবার ঘটনায় সিট দ্রুত তদন্ত শুরু করতে চায়। অনিন্দিতা জানান, “যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ শুরু করতে চাই।ভেবেছি আমার একবার নিজের স্পটে যাওয়া উচিত। কাজটা করতে সুবিধা হবে। সিট সদস্যদের সবাইকে সঙ্গে নিয়েই আমার যাওয়ার ইচ্ছা আছে। এই নির্দেশই দেব, এখন যেন প্যান্ডেল না খোলা হয়।” দুর্ঘটনায় পর থেকেই কর্তা ব্যক্তিরা সকলে ফেরার। এই অবস্থায় গতকাল বিসর্জন দেওয়াও সম্ভব হয়নি। অন্যদিকে চোর বাগানের রাস্তা অপরিসর। ফলে বাসিন্দাদের যাতায়াতেও অসুবিধা হচ্ছে। এর মধ্যে সিটের এই নির্দেশ তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন